সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৮৫ পশ্ুযোনীর পর্দার কাজ করে। তা ছাড়া যোনী-অংগে আর পাছায় কিছুটা ময়লা লেগে থাকার কারণে মশা মাছি এসে পড়ে, লেজ দ্বারা সেগুলি বিতাড়িত করা হয়। পশুর লেজ অ্বনেকটা লঙ্বা ছড়ির ন্যায়।, তা দ্বারা সে ঘুরিয়ে ফিরিয়ে মাছি বা কীট পতঙ্গ তাড়ায়ে দেয়। মুখের দিকে মশা মাছি বসলে তা মস্তক নেড়ে তাড়ায়। চতৃষ্পদ প্রাণীর দেহে একটা বিশেষ বৈশিষ্ট্য রেখেছেন যে, সে শরীরের যে স্থানে লেজ পৌছতে পারে না বা মাথা নাড়িয়ে তাড়াতে পারে না, সে স্থানে সে সঞ্চালন করতে পারে যাতে মশা মাছি উড়ে যায়। এটা আল্লাহ্‌র এক বিশেষ কৌশল। যেখানে লেজ বা মাথা পৌছে না সেখানের মশা-মাছি এভাবে তাড়িয়ে থাকে। এসব চতুষ্পদ প্রাণীর মধ্যে আল্লাহ্‌ আর একটি গুণ.দিয়েছেন। তা হচ্ছে এই যে, তাদের খুব ক্লান্তি আর অবসাদ. বোধ হলে দেহের ডান ও বাম পারব সঞ্চালিত করে থাকে। এতে তাদের অনেকটা ক্লান্তি কেটে যায়। তাদের সারাটা শরীর হাত পায়ের উপর অবস্থিত। কাজেই তাদের শরীরে মশা মাছি বসলে চুলকানো সম্ভব হয় না।-সুতরাৎ তাদের লেজ ও দেহ সঞ্চালনের মধ্যে আল্লাহ্‌ শরীর চুলকানোর ব্যবস্থা রেখেছেন। এরূপ অবস্থায় খুব দ্রন্ত লেজ সঞ্চালন করে নেয়, যাতে দীর্ঘ সময় চুলকানীর ক্লেশ ভোগ করতে না হয়। এদের আর একটা স্বভাব লক্ষণীয় যে, যখন এরা কাদা পানির সম্মুখীন হয়ে পড়ে এবং তা এড়িয়ে চলার উপায় না থাকে, তখন তারা লেজ উচিয়ে চলে, যাতে লেজ কাদা পানিতে মেখে না যায়। আবার যখন এদের কোন ঢালু স্থান থেকে নামতে হয় আর পিঠে বোঝা চাপানো থাকে তখন তা পড়ে যাওয়ার আশংকা হয়। তখন এরা মাথা এমনভাবে গুটিয়ে রাখে, যেন মাথাটি বাঁচতে পারে আর লেজ দ্বারা বোঝাগুলি আগলিয়ে রাখে, যাতে তা পড়ে না যায়। যদি ঘটনাক্রমে বোঝা পড়েও যায় তবুও যেন মাথায় আঘাত না পায়। আল্লাহ্‌ এদের মধ্যে এজ্ঞান ও অনুভূতি দান করেছেন, যা তার নিজের বাঁচার জন্য প্রয়োজন। হাতির শুঁড় দেখ। কিভাবে তার দ্বারা হাতের কাজ হইতেছে। এরই সাহায্যে তার খাদ্য আর দানা-পানি মুখে তুলে দেয়। যদি তা না হতো তবে তার ভারী অসুবিধা হতো। মাটি থেকে কিছু তুলতেই পারত না। কেননা হাতি অন্যান্য পশুদের ন্যায় মাথা নাড়াতে পারে না। এ কারণে আল্লাহ্‌ তাকে শুঁড়টি দিয়ে বড় অনুগ্রহ করেছেন। আবার শুড় পাত্রের কাজ দেয়। হাতি শুড়ে পানি পুরে মুখে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।