৮৪ সৃষ্টি দর্শন এবং গাধা খচ্চর, বকরী, শৃকর, চিতা, সহস্র প্রকারের কীট-পতঙ্গ, সরীসৃপ প্রাণী আর নানা জাতীয় পাখীতে পরিপূর্ণ। এগুলি রোজ হাজার হাজার জন্ম নিচ্ছে আর, মরছে, অথচ এদের কংকালগুলোও দেখা যায় না বা তাদের মরে পড়ে থাকতেও নজরে পড়ে না। আল্লাহ্ তাদের প্রকৃতি এমনি তৈরী করেছেন যে, যদি কোথাও তাদের জীবন নাশের সামান্য আশংকা হয় তবে তারা একান্ত গোপনীয় স্থানে গিয়ে আশ্রয় নেয় আর মৃত্যু পর্যন্ত সেখানেই কাটায়। এবার ভেবে দেখ, এসব বিরাট জন্তু তাদের মৃতদেহে দাফন করার কি পন্থা অবলন করে থাকে। আল্লাহ্ তাদেরকে কি কৌশল শিক্ষা দিয়েছেন। এসব চতুষ্পদ প্রাণীর তীম্ষম দৃষ্টিশক্তির প্রতি লক্ষ্য কর। তারা দূর থেকে পথের বাধা-গুহা গর্তে পড়ে জীবন হারানো থেকে নিজকে রক্ষা করে,সামনে যদি কোন বিপদজনক কিছু দেখতে পায় সহসা সেদিক থেকে অন্যদিকে মোড় নেয় এবং নিজকে রুখে নেয়। তাদের অনেকগুলি পিছনের বিপদ সম্পর্কে খবরদার থাকে না, যা অবশ্য তাদের জন্য অনিবার্য হয়ে পড়ে এবং প্রকাশ্য দৃষ্টিতে তা দেখতে পায় না। যাই হোক, আল্লাহ্ তাদের মধ্যে প্রয়োজনীয় সতর্কতা আর দূরদর্শিতা আবশ্যক পরিমাণ দান করেছেন, যাতে তারা বিপদ ও মুত্যুর হাত থেকে আত্মরক্ষা করতে পারে। এদের মুখের গঠনের প্রতি লক্ষ্য করে দেখ। নীচের দিকটা কিরূপ খোলা, যাতে খাদ্য, দানা প্রভৃতি সহজে চর্বণ করতে পারে। যদি তাদের মুখের গ্রাস মানুষের ন্যায় হতো তবে তারা মাটি থেকে কোন জিনিস খেতে পারতো না। আবার খাওয়ার সময় জিনিস মুখে তুলতে ঠোটের সাহায্যের জন্য তা বিশেষ ধরনের সৃষ্টি করা হয়েছে। ঠোটের সাহায্যে নিকটের খাদ্য তুলে নিতে পারে আর যা খাদ্য নয়, তা সরিয়ে দিতে পারে। এদের পানি পান করা লক্ষ্য কর, কত ধীর শান্তিভাবে চুমুক দিয়ে পানি পান করে। তাদের মুখের উপর লোমগুলি.সৃষ্টির রহস্য চিন্তা কর। পানি পানের সময় পানির সাথে খড়কুটো ভেসে থাকে। তা সেই লোমের দ্বারা পৃথক করে দেয়। আর তার বিশেষ নড়া-চড়ায় পানিকে পরিষ্কার করতে থাকে। ফলে ঘোলা ময়লা পানি এদিকে সেদিকে সরে যায় আর পরিষ্কার পানি পান করতে পায়। পশুর লেজের রহস্য ভেবে দেখ। আল্লাহ্ ওটা তার একটা পর্দা বা আবরণস্বরূপ সৃষ্টি করেছেন, যাতে পশম রয়েছে, যা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।