সৃষ্টি দর্শন ৮৩ পশুগুলিকে জ্ঞান, বুদ্ধি, হাত, অঙ্গুলি, প্রভৃতি দান করা হয়নি, যেগুলি তার কাজে আসতে পারতো, কিন্তু আল্লাহ্ তাকে সে অভাব মোচন করে দিয়ে তার অসুবিধা লাঘব. করেছেন। তার পোশাক, পরিচ্ছদ তার দেহের সংগেই সৃষ্টি করেছেন যা কখনো খোলা বা পরিধান করার প্রয়োজন নেই, আর নেই পরিবর্তন করার ঝামেলা। মানৃষের .বেলায়..এর রিপরীত-আল্লাহ্ তাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, দিয়েছেন হাত পা যা দ্বারা সে তার সব কাজ সমাধা করতে পারে। এ কারণে তার কাজ কর্মও তেমনি। তার মধ্যে ভাল মন্দের প্রেরণা দিয়েছেন, তবে ভালোর চেয়ে মন্দের প্রবণতা অধিক। মানুষের মধ্যে এমন গুণ ও যোগ্যতা সৃষ্ট করেছেন যাতে সে ধ্বংস আর বিপদ হতে রক্ষা পেতে পারে। মানুষকে আল্লাহ্ সকল প্রাণী ও সৃষ্টির মধ্যে সম্মানিত ও সেরা করেছেন। তাকে বহু কল্যাণ ৪ অনুগ্রহে ধন্য করেছেন! তার মধ্যে রুচি.:ও পছন্দ দান করেছেন। বন্ত্র ও. প্রোশাক-পরিচ্ছদের মধ্যে যেটি তার রুচি মাফিক সেটি সে পরিধান করে, যেটি যখন ইচ্ছা পরিবর্তন. করে। এবাবে সে নিজেকে সুন্দর হতে সুন্দরতর করে সাজাতে-পারে। তারপর পারে অধিক সাজ গ্রোছের জন্য তার বন্ধুর স্বজনের সমাবেশে দামী দামী সৌখিন পোশাক-পরিচ্ছদ পরিধান করে আতর, সুগন্ধি প্রভৃতি ব্যবহার করে। এসব আল্লাহরই মহা অনুগ্রহ। মানুষের সাজ-সঙ্জার জন্য কত যে উপকরণ সৃষ্টি করেছেন আর সে সব ব্যবহারের জন্য মানুষকে দিয়েছেন জ্ঞান আর বুদ্ধি, আর তার ইখতিয়ারও দিয়েছেন! অন্মান্য প্রাণীর বেলায় রয়েছে এর ব্যতিক্রম। তাদেরকে আল্লাহ্ এসব গুণ থেকে বঞ্চিত রেখেছেন। দেখ পশুগুলিকে আল্লাহ্ আত্মরক্ষার জন্য কিরূপ জ্ঞান দান করেছেন। তারা আত্মরক্ষার জন্য বনে-জঙ্গলে লুকিয়ে থাকে। যদি সামান্য তয়ের কারণ দেখা দেয় তবে অতি গোপন স্থানে গিয়ে গা ঢাকা দেয়। আর আমরণ সেখানে লুকিয়ে থাকে। এ যদি মিথ্যা হবে তবে সহস্র. সহস্র প্রকারের বিরাটকায় হিস আর অহিংস্ত পশুগুলি কোথায়? তৃমি তালাশ কর। বহু চেষ্টা করেও একটির সন্ধান পাবে না। আর এও সত্য নয় যে, তাদের সংখ্যা একেবারে কম এ কারণে দেখা যায় না। বরং যদি কেউ বলে যে, তাদের সংখ্যা মানুষের চেয়ে বেশী তা বাড়াবাড়ি হবে না। কেননা বড় বড়. বিশাল অরণ্যগুলি হিংস্র প্রাণী বন্য গাই [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।