সৃষ্টি দর্শন ৮১ যখন এ পা তুলে তখন অন্য পায়ের সাহায্যে মাটির উপর টিকে থাকে; তেমনি চতুষ্পদ বিশিষ্ট প্রাণী চলার সময় যখন দু'পা আগে বাড়ায় তখন পিছের দুপায়ের সাহায্যে টিকে থাকে। আর তা তোলার রীতি হচ্ছে এই যে, সামনের পায়ের যেখানা তুলে পিছনের 'দিক থেকে তার বিপরীত দিকের একখানা তৃলে কেননা একই সময় যদি আগে- পিছের এক দিকের-পা উঠায় তবে টিকে থাকা সম্ভব হয় না। যেমন চৌকি প্রভৃতি এক দিকে দুপায়ের উপর টিকে থাকতে পারে না। এমন যদি পশু একবার সামনে দু'পা তোলে আর একবার পিছের দু'পা তাতে চলার ব্যতিক্রম ঘটবে আর যানবাহনের কাজ সুষ্ঠু ভাবে চলবে নী। এ কারণে আল্লাহ্ তাকে একটা বুদ্ধি দিয়েছেন যে, সামনের দিকের ডান পায়ের সাথে পিছনের বাম পা তুলবে। তাতে সামনে পিছনের বিপরীত পায়ের উপর শরীরের ভার ন্যস্ত থাকবে। তাতে-সে' সহজে এবং স্বচ্ছন্দে চলতে পারবে। গাধা বোঝা বহন আর চাকি ঘুরানোর কাজে আসে। ঘোড়া দ্বারা কেউ এ কাজ নেয় না। আর যখন তা বাধ্য থাকে তখন ছোট বালকের হাতে লাগাম দিয়ে দাও, সে পিছে পিছে চলে আসবে। অবাধ্য বলদের গর্দানে গরম লোহা দ্বারা দাগ না লাগান পর্যন্ত সে কাবৃতে আসবে না। এর পরই তাকে হালে জুড়ে জমি চাষ করান যাবে। কাজে খাটান হয়। ছাগলের পাল একটি -ছোট বালকও মাঠে নিয়ে চরায় আবার যখন তা চারদিকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের একত্র করা বড় কঠিন হয়ে পড়ে। এমনি সব পশুরই এক অবস্থা অর্থাৎ তাদেরকে আল্লাহ্ ততটা জ্ঞান ও চেতনা দান করেছেন যাতে মানুষের সেবার বেলায় তারা কোনো প্রতিবন্ধক না হয। তাদের জ্ঞান বুদ্ধি তেমন থাকলে কখনো তারা মানুষের বাধ্যগত হতো না, তা যতোই চেষ্টা সাধ্য করতো না কেন। হিংঘ্্র জন্তুগুলির বেলায়ও তাই। যদি তাদের জ্ঞান বুদ্ধি. তেমনি থাকতো তবে অহরহ মানুষের প্রতি হামলা করতো। তাদের ঠেকাতে মানুষের খুবই বেগ পেতে হতো। বিশেষ করে যখন সেগুলি ক্ষুধার তাড়নায় ঘুরে ধেড়াতো তখন মানুষের পক্ষে বাইরে বের হওয়া দুঃসাধ্য হতো। এ কারণে তাদের শক্তি ও সামধ্ বেশী দিলেও জ্ঞান থেকে বঞ্চিত রেখেছেন আর তাঁদের অন্তরে মানুষের ভীতি দান করে মানুষের প্রতি খুবই দয়া করেছেন। [0191099,9099125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।