সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ সৃষ্টি দর্শন থাবা আর ধারালো দীত হতো আর ধারালো মাড়ি হতো তবে তা হতো একেবারেই বেকার। কেননা তার না শিকার করতে হয় না তার গোশ্ত খাওয়ার প্রয়োজন যে, সে সব ধারালো জিনিসের সাহায্য নেবে। তেমনি যদি মাংসাশী পশুর তৃণভোজী পশুর ন্যায় চামড়া ওয়ালা চোয়াল হতো, যা ঘাস খাওয়ার জন্য প্রয়োজন হয়, তবে তাদের জীবনে ভারী অসুবিধা সৃষ্টি হতো আর তার পক্ষে শিকার করে খাওয়া সম্ভব হতো না। সুতরাং এবার চিন্তা করে দেখ, আল্লাহ্‌ প্রত্যেক প্রাণীকে তার প্রয়োজন মাফিক, অঙ্গ-প্রত্যঙ্গ, শক্তি আর শারীরিক গঠন দান করেছেন। এবার চতুষ্পদ প্রাণীর শাবকগুলির প্রতি লক্ষ্য কর। তারা জন্ম হওয়ার পরই মায়ের সাথে সাথে চলাফেরা করে। মানব শিশুর মতো তাদের লালন পালনের দরকার হয় না এবং কোলে কীখে নিয্রেও ফিরতে হয় না। এ কারণে মানব শিশু লালন পালনে মা- বাপের যে যত্বাদি ও শিক্ষার প্রয়োজন পশুর বেলায় সে জ্ঞান বুদ্ধির প্রয়োজন নেই আর মানুষের কাজে অন্য যে হাত আর অংগুলি সৃষ্টি করা হয়েছে পশুদের জন্য তারও দরকার নেই। পশুর বাচ্চাদের জন্মের পর স্বাধীনভাবে চলাফেরার শক্তি আল্লাহ্‌ দান করেছেন। নিজ নিজ শক্তিতেই তাদের মায়েদের সাথে চলাফেরা করতে সক্ষম হয়েই জন্মে। পাখীর মধ্যে মুরগী, তিত প্রভৃতি পাখীর বাচ্চাগুলি দেখ, তারা ডিম থেকে ফুটবার সাথে সাথেই দানা, খুদ প্রভৃতি খুটে খেতে শুরু করে। আর যে বাচ্চা দুর্বল হয় আর মায়ের সাথে সাথে দানা প্রভৃতি খেতে অক্ষম, যেমন কবৃতরের যে, তারা নিজেরা সন্তানগুলিকে খাইয়ে পেট ভরায়। নিজের মুখে চিবিয়ে বাচ্চাগুলিকে খাওয়ায়। যতদিন বাচ্চাগুলি নিজেরা চলে ফিরে দানা প্রভৃতি খেতে না পারে ততদিন এভাবেই তাদের খাওয়ান চলতে থাকে। আল্লাহ্‌ এভাবে প্রত্যেক প্রাণীর ভিতরেই সন্তানের প্রতি কম বেশী মমতা দান করেছেন। চতুষ্পদ প্রাণীর পাগুলি দেখ! চলাফেরা আর দৌড়ের সময় কি ভাবে তারা সম্মুখের আর পিছনের পা পরস্পর জমিনে ফেলে, যাতে সে টিকে থাকতে পারে। জমিনের পশুগুলি তাদের পা দ্বারা যে কাজ করে পানির জীবগুলো তাদের দেহের অংশ বিশেষ দ্বারা সে কাজ করে থাকে। দু'পা ওয়ালা জীব চলার সময় [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।