সৃষ্টি দর্শন ৭৯ উপায়ে নিজের রুজী রোজগার করতে একেবারে অসহায় হয়ে পড়তো। সুতরাং পশুকে এভাবে সৃষ্টি করে আল্লাহ্ মানুষের প্রতি অপার করুণা আর অনুগ্রহ প্রদর্শন করেছেন, যা সব কাজে লাগানো যায় আর কোন কাজে সে অবাধ্য হয় না। প্রাণী ও পশুগুলির শ্রেণীবিভাগ আর সেগুলির প্রয়োজনীয়তা এবং কাজের উপযোগিতার বিষয়, দৃষ্ান্তস্বরূপ মানুষই দেখ না কেন। আল্লাহ্ মানুষকে জ্ঞান ও বিদ্যা অর্জনের উপযোগী করে সৃষ্টি করেছেন। শিল্প কাজের দক্ষতা ও শক্তি দান করেছেন। আর তাদের জীবনের বিভিন্ন প্রয়োজনীয়তার তাকিদে কাপড় তৈরী, গৃহাদি নির্মাণ ও লোহার কাজ প্রভৃতি করাও তার প্রয়োজন। এসব কাজের জন্য আল্লাহ্ মানুষকে প্রয়োজনীয় জ্ঞান, উদ্ভাবনী শক্তি মস্তিক আর মননশক্তি দান করেছেন। শরীরের গঠন ও কাঠামোতেও এসব কাজের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। হাতে আংগুলী আর পাঞ্জা সৃষ্টি করা হয়েছে যাতে সে কোনো জিনিস ধরতে পারে। আর শিল্প কাজ ও অন্যান্য কাজ করার সময় হাতিয়ার ঠিকভাবে ধরে তা" ব্যবহার করতে পারে। যে সব জন্তু মাংস আহার করে সেগুলির সৃষ্টিনৈপুণ্য লক্ষ্য কর। তাদেরকে শিকার করার আর তা' ধরার পূর্ণ শক্তি ও উপযোগিতা দান করেছেন। সেগুলির হাত পায়ে ধারালো নখ আর পাঞ্জা সৃষ্টি করেছেন, যাতে সুযোগমতো শিকার ধরে কাবু করতে পারে। তারপর তা চিরে-ফেঁড়ে নিজের আহার সংস্থান করতে পারে। ভৃণভোজী পশুগুলির প্রতি লক্ষ্য কর। কতগুলি পশুর পা এমন ভাবে তৈরী করা হয়েছে যে, কঠিন জমিনের উপর আহারের সন্ধানে চলাফেরার সময় জমির বন্ধুরত৷ আর কাঁকর প্রভৃতির ঘর্ষণ থেকে যাতে রক্ষা পায়। আর পাথুরে মাটি পা ক্ষত-বিক্ষত না করে। এমনি কোনো কোনো পশুর খুর গোল আর গর্ত বিশিষ্ট করা হয়েছে, যাতে সে জমিনে উত্তমরূপে ভর করতে পারে। আর সওয়ারী বা বোঝা বহনের সময় পা দৃঢ়ভাবে রাখতে পারে। মাংসভোজী জন্তুগুলির গঠনের প্রতি লক্ষ্য কর। তার দীত আর মাড়ি কিরূপ তী্ষ্ম আর ধারালো করে আল্লাহ্ সৃষ্টি করেছেন। আর তার মুখের ব্যাদান কত বড় করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ্ তাকে যে হাতিয়ার দান করেছেন তার সাহায্যে নিজের অন্য শিকার করতে পারে। এর বিপরীত যদি তৃণভোজী প্রাণীর [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।