৭৬ ৃ্টি দর্শন হজম করাও অসম্ভব হতো। কোন কোন প্রাণী অধিক আহার করার'পর বমি করে পেট হালকা করে। এ কারণে ছোট পাখীগুলি নিজ আহারের খোঁজে এদিক সেদিক ঘুরে ঘুরে অল্প আহার করার মধ্যে বিরাট রহস্য নিহিত রয়েছে। এভাবে তাদের খাদ্যও হজম হয়ে যায় আর উড়ুতেও কষ্ট হয় না। মানুষের বেলায়ও এই রীতি। যদি বিনা পরিশ্রমে এক স্থানে বসে বসে খাদ্য লাভ করতো, তবে সে অচিরেই রুগ্ন হয়ে পড়তো। | এবার সেই পাখীগুলির প্রতি লক্ষ্য কর, যেগুলি রাত্রিতে বের হয় দিনের বেলায়। মোটেই উড়ে না। যেমন পেচক, আবাবীল, চামচিকা, বাদুড় প্রভৃতি। তারা মশা, পতঙ্গ প্রভৃতি খেয়ে জীবন ধারণ করে। তারা জমিনের কাছাকাছি থেকে খাদ্য আহরণ করে। এতে রয়েছে খোদার অশেষ হিকমত। হয়তো তাদের চোখের দৃষ্টিশক্তি জমিন থেকে আহার খুঁজে নেওয়ার উপযোগী নয়। নিঃসন্দেহে এ পাখীগুলির দিনের বেলায় দৃষ্টিশক্তির অভাব। এ কারণে সূর্যের আলোতে এ সব পাখী বের হয় না। যেখানে সূর্যের আলো থাকে না অথবা সূর্য অস্ত যাওয়ার পর তারা বাইরে বের হয়৷ সুতরাং আল্লাহ্ তাদের আহার সং্রহের বিধি এতাবেই করেছেন। চামচিকাকে আল্লাহ্ পালকহীন সৃষ্টি করেছেন। সেই হিসাবে তার অন্যান্য অংগ-প্রত্যংগও সৃষ্টি করা হয়েছে। তার মুখে দীত আছে। জমিনে বসবাসকারী অন্যান্য প্রাণীর ন্যায় তার সব কিছুই আছে। সে বাচ্চা দান করে। এসব সত্ত্বেও আল্লাহ্ তাকে উড়বার শক্তি দিয়েছেন, যাতে প্রমাণ হয় যে, আল্লাহ্ প্রাণীর পালক ও পশম ব্যতীতও উড়াতে সক্ষম। আর পালক জাতীয় প্রাণী ছাড়া অন্য জাতীয় প্রাণীকে উড়বার শক্তি দান করতে পারেন। এতাবে এক জাতীয় প্রাণী মৎস্যও আল্লাহ্ সৃষ্টি করেছেন, যেগুলি বেশ কিছুদূর উড়ে যেতে সক্ষম। তারপর আবার পানির মধ্যে চলে যায়। কপোত আর কপোতীর পারস্পরিক সহযোগিতার প্রতি লক্ষ্য কর। তারা কিভাবে ডিমে তা দেবার বেলায় একে অন্যের সাহায্য করে। যখন একটি খাদ্যের তালাশে চলে যায় তখন অন্যটি তার স্থানে ডিম তা দিয়ে বসে থাকে। এভাবে একটির অনুপস্থিতিতে ডিমে তা” দেবার ক্ষেত্রে ছেদ পড়ে না। আবার একটি দূরে গেলেও অধিক সময় দূরে থাকে না। প্রত্যেকেরই ডিমের চিন্তা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।