সৃষ্টি দর্শন ৭৫ শিকারীর ভয়। সামান্য শব্দ হলেই চমকে উঠে আর উড়ে পালায়। সুতরাং একটি একটি করে দানা গিলে খাবার মতো অবকাশ তার কোথায়? এ কারণে আল্লাহ্ তার থলেকে খাদ্য জমা রাখার ন্যায় একটি পাত্র করেছেন। পাখী সেখানে তাড়াতাড়ি টপাটপ খাদ্য জমা করে নেয়। পরে এক দানা পাকস্থলীতে নিয়ে হজম করে। অবশ্য সব পাখীর বেলায় একই অবস্থা নয়। বরং যে পাখী নিজ থলে থেকে খাদ্য বের করে নিজ বাচ্চাগুলিকে খাওয়ায় তাদের জন্য তলে থেকে দানা বের করা সহজ করা হয়েছে। পাখীর পালকগুলির গঠন লক্ষ্য কর। পালকগুলি কাপড়ের সুতার ন্যায় সূক্ষ্ম তার দ্বারা পরস্পর জড়িত। কিছুটা শুঙ্ধ আর বেশ শক্তও। আবার এমন নরম যাতে চাপে ভেঙ্গে না যায়। পালকগুলি ভিতর থেকে খোক্লা আর খুব হালকা। আবার পালকগুলি পরস্পর জড়িত। যাতে ডানা বিস্তার করলে তার ভিতরে বায়ু প্রবেশ করে উড়া সম্ভব করে তৃলে। পালকের মাঝে একটি মোটা শুফ আর শক্ত দণ্ডের ন্যায় রয়েছে, যার কিনার দিয়ে পালকগুলি গজায়। এই দণ্ড পালকগুলিকে নিয়ন্ত্রিত আর সংরক্ষিত করে। এই দণ্ুটি ভিতর থেকে ফাঁপা যাতে হালকা হয়, তবে তাও বেশ শক্ত। পালকগুলির মধ্যে যদি এই দণ্ডটি না 41528 পারতো না। বরং বাতাসে পাখীর উড়াই অসম্ভব হতো। লা পা বিশিষ্ট পাখিগুলির প্রতি নজর কর। সাধারণত এগুলি খোলা জায়গায় অথবা জলাশয়ের ধারে আহার সন্ধান করে। মনে হয় যেন সে পানির নীচে তার লক্ষ্যবন্তুটি খোঁজ করে বেড়ায়। সন্ধান পাওয়া মাত্র দু এক পা এগিয়ে গিয়ে সেটি শিকার করে। যদি তার পা ছোট হতো তবে বুক আর শরীরে পানিতে ডুবিয়ে ঢেউ তুলতো। ফলে সাড়া পেয়ে তার শিকারটি পালিয়ে যেত। সুতরাং তার পা লম্বা হওয়া তার জন্য খুবই বাঞ্ছনীয় আর যুক্তিযুক্ত হয়েছে। ছোট চড়ুই পাখী দেখ। খুব তোরে সে তার বাসা থেকে খাদ্যের খোজে বের হয়। আর এদিক সেদিক ঘুরে ফিরে নিজের আহার খোঁজ করে বেড়ায়। সন্ধ্যা বেলা পেট ভরে নিজ বাসায় ফিরে আসে। এদের জন্য এটাই খোদার বিধান। এদের খাদ্য এক স্থানে জমাকৃত অবস্থায় পাওয়া যায় না। যদি তাদের খাদ্যের খোঁজে দূরে দূরে যেতে না হতো আর এক স্থানে তাদের খাদ্য সঞ্তিত থাকত তবে লোভের বশে এত বেশী খেত যে, তার পক্ষে উড়াই সম্ভব হতো না আর [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।