সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ সৃষ্টি দর্শন করে, যদি ডিম কোনভাবে নষ্ট হয়ে যায়, কবুতর তা বুঝতে পারে, সে ডিমে তা দেয়া ছেড়ে দেয়, এমনকি ডিমটি বাসা থেকে ঠুকরিয়ে বাইরে ফেলে দেয়। বাচ্চা ডিম থেকে বের হয়ে আসার পর কবুতর তার বাচ্চাকে প্রথমে বাতাস সেবন করায়। তারপরে নরম খাদ্য এবং ক্রমান্বয়ে যখন সে অনুভব করে যে, তার পাকস্থলী খাদ্য পরিপাক করার শক্তি অর্জন করেছে, তখন সে তাকে দানা-পানি খেতে দেয়। যদি প্রথম থেকেই তাকে দানা খেতে দিত, তবে বাচ্চা তা হজম করতে অপারগ্ন হতো। কবুতরের মধ্যে এই জ্ঞান বৃদ্ধি কে দান করেছেন, যার ফলে সে বাচ্চার হজমশক্তি সম্পর্কে সঠিক ধারণা করতে সক্ষম হয়েছে। মহাজ্ঞানী আর কৌশলী আল্লাহই তাকে এই জ্ঞান দান করেছেন। ডিম থেকে বাচ্চা বেরিষে আসার পর কবৃতর তাকে নিজ পাখার নীচে আগলিয়ে রাখে, যাতে সে গরম থাকে। কেননা ডিমের গরম থেকে সদ্য বের হয়ে হঠাৎ ঠাণ্ডা লেগে মরে না যায়। এ কারণে বাচ্চাগুলি পাখার নীচে ঢেকে গরম রাখে। সব পাখীই বাচ্চা দেবার বেলায় এক রকম নয়। তারা নানা শ্রেণীর! প্রত্যেক জাতের পাখীর বাচ্চা দেবার হেকমত আর কৌশল ভিন্ন রয়েছে-_ যেমন আল্লাহ্‌ ব্যবস্থা করেছেন। মুরগী দেখ! তার মধ্যে বাচ্চাগুলিকে আহার করাবার স্বভাব আল্লাহ্‌ দেন নি। এ কারণে মুরগীর বাচ্চা ডিম থেকে বের হয়ে এলেই নিজের খাদ্য সংগ্রহ করে খায়। দানা, খুদ ঠুকরিয়ে খেতে শুরু করে দেয়। তারপর স্ত্রী ও পুরুষ জাতীয় পাখীর প্রতি লক্ষ্য করে দেখ। কিতাবে তারা নিজ বাচ্চা রক্ষায় সচেষ্ট হয়ে থাকে। তারা পরস্পরে বাচ্চাগুলিকে পাখার নীচে রেখে তাপ দেয়, যাতে ঠাণ্ডা লেগে মরে না যায়। আর ডিমও যাতে নষ্ট না হয়, ডিম আর বাচ্চাগুলিকে তাপ দেবার বেলায় তারা খুবই সচেতন। তারা ভাল করেই জানে যে, যদি পুরোপুরি তাপ দেওয়া না হয় তবে ডিম নষ্ট হয়ে যাবে। আর বাচ্চা মরে যাবে। ডিমের গঠন লক্ষ্য কর। তার উপাদানগুলি দেখ। তা” দুই প্রকার আর দুই রং-এর। এক হলো সাদা লাল-যা বাচ্চার খাদ্যের জন্য, আর দ্বিতীয় হলদে কুসুম যা বাচ্চার অবয়ব গঠনের জন্য রাখা হয়েছে। দেখ আল্লাহ্‌ বাচ্চার জন্মের পূর্বেই ভিমের মধ্যে তার খাদ্য সংরক্ষিত করেছেন। দেখ, পাখীর থলের মধ্যে খাদ্য যাওয়ার রাস্তা কিভাবে সহজ করা হয়েছে। কেননা, একটি দানা থলিয়ায় পৌছা পর্যন্ত যদি দ্বিতীয় দানার জন্য অপেক্ষা করতে হয় তাতে আহার করতে ঢের সময়ের প্রয়োজন হবে। পাখীদের সর্বদা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।