সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৭৩ পাবীর পুচ্ছ এমনভাবে তৈরী, যাতে তার উড়ায় সাহায্য করে এবং বাতাসের বেগ তাকে একদিকে ঠেলে নিয়ে না যায়। যদি পুচ্ছ না হতো সে ইচ্ছানুষায়ী নিদিষ্ট দিক উড়ে যেতে পারতো না। সুতরাং পুচ্ছ একাধারে নৌকার হালের মতো হাল আর পালের কাজ করে। পাখীরা তিন্ন ভিন্ন জায়গায় বাস করায় অভ্যস্ত। এতে তাদের নিরাপত্তা রয়েছে। 'পাখীরা চর্বণ ছাড়াই খাদ্য গিলে ফেলে। এ কারণে অনেক পাখীর ঠোট এত ধারালো যে, গোশ্ত প্রভৃতি জাতীয় খাদ্য ঠৌটের সাহায্যে কেটে টুকরো করে ফেলে, যাতে তা সহজে হজম হয়। পাখীর পাকস্থলীতে এমন হজমশক্তি সৃষ্টি করা হয়েছে, যাতে অতি কঠিন খাদ্যগুলি সহজে গলিয়ে হজম করে ফেলে। সুতরাং তার চর্বণ এবং দীতের প্রয়োজন হয় না। এর প্রমাণ এভাবে পাওয়া যেতে পারে যে, যদি পাখী ছাড়া অন্য কোন প্রাণীকে একটা আস্ত আংগুর খাইয় দেওয়া হয় তবে তা পায়খানার সাথে তেমনি আস্ত নির্গত হয়ে আসবে। আর যদি পাখীকে খাইয়ে দেওয়া হয় তবে তা পরিপাক হয়ে যাবে কেননা পাখীর পেটে যে হজম শক্তি আল্লাহ্‌ সৃষ্টি করেছেন, অন্য কোনো প্রাণীর তা নেই। পাখীরা ডিম দেয়। তারপর সে তা দিয়ে ডিম ফুটায়। পাখীকে এ শিক্ষা কে দিয়েছে যে নিজের মুখে দানা রেখে নরম হলে তার পর বাচ্চাকে আহার করায়। বাচ্চা যতদিন খাদ্য গ্রহণের উপযুক্ত না হয়, ততদিন শুধু বায়ু সেবন করিয়ে বাঁচিয়ে রাখে। দেখ! বনের পাখী তার বাচ্চাগুলির প্রতিপালনে কত কষ্ট ভোগ করে থাকে। অথচ মানুষের ন্যায় পাখীর জ্ঞান বুদ্ধি নাই, না আছে তার দুরদর্শিতা আর বুদ্ধি বিবেচনা। আর পাখীরা নিজ বাচ্চাদের দ্বারা মানুষের ন্যায় বংশ বৃদ্ধিরও আশা রাখে না। পাীকুল এসব জ্ঞান-বৃদ্ধি আর ভবিষ্যৎ ভরসা আর চিন্তাভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত। এ সত্তেও তার সন্তান প্রতিপালনে অশেষ যত্বু নিয়ে থাকে, নিঃসন্দেহে পাখীর অন্তরে খোদার দেওয়া প্রেরণাই এর কারণ। আবার দেখ স্ত্রী পাখীর ডিম প্রসবের সময় হলে কি ভাবে টের পায়। ডিম পাড়ার এবং রক্ষা করার জন্যে সে কিভাবে খড়-কুটো সংগ্রহ করে বাসা তৈরী করে, যাতে সে ডিম প্রসব করে, তারপর বাচ্চা বের না হওয়া পর্যন্ত ডিমে তা দিতে থাকে। কবৃতরের অবস্থা দেখ! যে বাইর থেকে ডিমের ভিতরের অবস্থা বুঝতে পারে এবং বাচ্চা পূর্ণ হলে তাকে ঠুকরিয়ে ডিমের তিতর থেকে বের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।