সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৬১ সে করতে পারে না। পাপপুণ্য নির্তরশীল রয়েছে সেই বাসনাগুলির সঠিক ব্যবহারের উপর। আসলে মানুষের মধ্যে যে কামনা আর বাসনা দান করা হয়েছে, মানুষের জীবনে সেগুলি হচ্ছে হাতিয়ার। মানুষের মস্তিষ্কে আল্লাহ্‌ যে শক্তি সঞ্চিত রেখেছেন, অর্থাৎ চিন্তা, পরিকল্পনা প্রভৃতি তাও এই বাসনা ব্যতীত বেকার হয়ে পড়ে। মূলে বাসনা আর এই শক্তির পাস্পরিক সমন্বয়, যার একটি ব্যতীত অপরটি বেকার। মানুষ তখনই পূর্ণতা লাভ করতে পারে যখন সকল শক্তি পারস্পরিক সমৰয়ের সাথে কাজ করে। কাজের ভাল মন্দ আর চরিত্রের উতৎ্কর্ষতা আর অপকার্যত আর. কালের সাথে সমঞ্জস হওয়া সকলই. এর উপর নির্ভরশীল। সুতরাং লক্ষ্য কর, আল্লাহ্‌ মানুষের মধ্যে কি কি গুণাবলী সৃষ্টি করেছেন। পাত্রের মূল্য নিণীতি হয় পাত্রের মধ্যস্থ জিনিস দ্বারা। ঘরের মর্যাদা গৃহে অবস্থানকারীর দ্বারা হয়ে থাকে। আল্লাহ্‌ মানুষের কলবকে তার মারেফতের গৃহ বলেআখ্যা দিয়েছেন। এতে মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আল্লাহ্‌ মানুষের প্রত্যাবর্তন আর গন্তব্য স্থান হিসাবে অন্য একটি গৃহ নির্দিষ্ট রেখেছেন; যাকে আখেরাত বলা হয়। সে গৃহের অবস্থা আর পরিচয় মানুষের কাছ থেকে সম্পূর্ণ গোপন রেখেছেন। সে গৃহের খবরের জন্য আল্লাহ্‌ রিসালত সৃষ্টি করেছেন। সে নুরের আলোকে মানুষের প্রতি আখেরাতের অবস্থা প্রকাশ পায়। এ কারণে আল্লাহ্‌ দুনিয়াতে নবী আর রাসূল প্রেরণ করেছেন। তাঁদের দুটি কাজ। আল্লাহ্‌র অনুগত বান্দাদের জন্য তারা সুসংবাদ দানকারী (বাশীর) আর তার নাফরমান বান্দার জন্য ভীতি প্রদর্শনকারী (নাষীর)। ওহীর দ্বারা আল্লাহ্‌ নবীগণের সাহায্য করেছেন। ওহী ধারণ আর সংরক্ষণের ক্ষমতা আল্লাহ্‌ নবীগণকে দান করেছেন।! নবীগণ পার্থিব ব্যাপারের জ্ঞান ও হিকমত শিক্ষা দিয়েছেন। আর আখেরাতের বিষয়ও যা কল্যাণকর আর জ্ঞান গবেষণা রয়েছে তাও তাঁরা অবহিত করেছেন। এই খোদাতত্ত্ দর্শন যা নবী আর রাসূলগণের সাহায্যে অর্জিত হয়েছে তা জ্ঞানের আলোক দ্বারা কখনো অর্জিত হওয়া সম্ভব হতো না। পয়গন্বরগণকে আল্লাহ্‌ এমন সব সুস্পষ্ট প্রমাণ আর প্রকাশ্য নিদর্শনসহ প্রেরণ করেছেন যার প্রতি মানুষের ঈমান আনা অপরিহার্য হয়ে পড়ে। এভাবে আল্লাহ্‌ মানুষের প্রতি তার দান পূর্ণ করে দিয়েছেন আর প্রমাণও চূড়ান্ত হয়েছে। দ্বীন-দুনিয়ার উভয় রাস্তাই [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।