সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ ৃষ্টি দর্শন যে ইচ্ছার সাথে সাথেই অংগ প্রত্যংগ তার আনুগত্যের জন্য সক্রিয় হয়ে উঠে। এই জ্ঞান এবং অনুভূতি সত্তেও মানুষ তার নিজ সৃষ্টি দর্শন পূর্ণভাবে অনুধাবন করতে অক্ষম। কেননা,কখনো সে কোন কোন বিষয়ে পূর্ণ অজ্ঞতা প্রকাশ করে। এ সত্ত্বেও অনেক সূক্ষ্ম ও জটিল বিষয়ে সমাধান করে ফেলে আবার কখনো সে কোন ব্যাপারে মহাজ্ঞানী বলে দাবী করে কিন্তু সে এমন কিছু করে বসে, যার কারণে পরিণামে সে শরমিন্দা হয়। সে অনেক কিছু তুলে যায় এবং ইচ্ছা করেও স্মরণ রাখতে পারে না। আবার অনেক কিছু ভুলতে চেষ্টা করেও ভুলতে পারে না। মানুষ মনে মনে চায় সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে আর দুঃখ-কষ্ট যেন কাছে ঘেষতে না পারে; কিন্তু স্পষ্ট সে এমন অবস্থার শিকার হয় যে, তার জীবনের আরাম-আয়েশ সব দুঃখে-কষ্টে পরিপূর্ণ হয়ে যায়। কখনো কোন ব্যাপারে সে নিজকে খুব সাবধান আর সতর্ক রাখতে. চেষ্টা করে, কিন্তু এক সময় সে সতর্ক অসাবধান হয়ে পড়ে। কখনো সে নিজকে মহাবিজ্ঞ বলে ধারণা করে কিন্তু কাজের বেলায় তার অজ্ঞতা আর মূর্ত প্রকাশ হয়ে পড়ে। কখনো সে হয়তো নিজকে অজ্ঞান মুর্খ বিবেচনা করে, কিন্তু অনেক বড় বড় কৌশল আর বুদ্ধিমত্তা তার কাজে প্রকাশ পায়। তাতে অসাধারণ জ্ঞান ও কুশলতার পরিচয় পাওয়া যায়। এ সত্ত্বেও সে নিজ রহস্য সম্পর্কে অজ্ঞই থেকে যায়। স্বর কিভাবে সৃষ্টি হয়, কোন পর্যন্ত পৌছে কথার বর্ণগুপি কিভাবে সৃষ্টি হয় এবং তা অর্থপূর্ণ হয় তার দৃষ্টিশক্তি কতদুর পৌঁছে, চোখ ছাড়া চোখর কাজ কিভাবে সম্পন্ন হয়, চোখের মধ্যে জ্যোতি কিভাবে কোথা থেকে আসে কিভাবে সম্পন্ন হয়, চোখে দৃশ্য প্রতিফলিত হয়, কিভাবে সে দেখতে পায় তার মনে কিভাবে ইচ্ছার উদ্রেক হয়, জন্মের পূর্বে সে কোথায় ছিল, এসব বিষয়ের চিন্তা-ভাবনা তাকে সেই অসীম কুদরতের মালিক অপার মহিমার অধিকারীর হিকমত ও নৈপুণ্যের প্রতি বিশ্বাসী করে তুলে। আল্লাহ্‌ মানুষের মধ্যে কামনা দান করেছেন, যা তার প্রকৃতির অনুকূল। যদি সে তার কামনা-বাসনা পূর্ণ ও চরিতার্থ করার ব্যাপারে জ্ঞান দ্বারা পরিচালিত হয় তবে সে বিপর্যয় আর ধ্বংস থেকে নিজকে বাঁচাতে পারে; আর মর্যাদার উচ্চ সীমায় আরোহণ করতে পারে আর যদি সে তার বাসনাগুলিকে প্রবৃত্তির পথে পরিচালিত করে, তবে সে মারেফাতের. আলো থেকে বঞ্চিত থাকবে। আর আখেরাতে যে কাজের জন্য বিরাট পুরস্কারের অংগীকার রয়েছে সে সব কাজও [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।