সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৬৫ তারা জীবনের অসতখ্য উপকার লাভ করবে। আবহমান কাল ধরে এই ধারা অব্যাহতভাবে চলতে থাকবে। এসব মানুষের ভিতরে সৃষ্টিগত আশারই সুফল। আবার কতগুলি বিষয় আল্লাহ্‌ মানুষের অগোচর ও অজ্ঞাত রেখেছেন যেমন তার আয়ু আর মুত্যুর খবর। যদি মানুষ তার আয়ুর খবর জানত আর তা হতো সংক্ষিপ্ত তবে তার জীবনের স্বাদ ও আশা বিশ্বাদে ভরে যেত আর দুনিয়ার কোন কাজ কর্মেই তার মন উঠতো না, এমনকি বংশ রক্ষা অথবা ঘর-দোর নির্মাণের ব্যাপারে তার মোটেই কোন উদ্যোগ-উতৎ্সাহ থাকতো না। আর যদি তার আয়ু কাল খুব দীর্ঘ হতো আর. সে তা জানতো, তবে সে হয়ে পড়তো প্রবৃত্তির দাস, আর খোদার নির্ধারিত সীমা লংঘন করতো, নানা দুকর্মে লিপ্ত হয়ে পড়তো কেননা মনে করতো তার মৃত্যু তো অনেক দুরে। ফলে সে ভূলে যেত তার মৃত্যুর কথা। সুতরাং আল্লাহ্‌ এই বিষয়টি মানুষের কাছ থেকে গোপন রেখেছেন, যাতে সর্বদা তার মনে মৃত্যুর আশঙ্কা লেগে থাকে, আর কুপথে অগ্রসর হলে যাতে খোদার ভয় অন্তরে জাগরিত হয়। আর মৃত্যুর পূর্বে সংকাজ করার ধারণা সৃষ্টি হয়। মানুষ যে সব জিনিস ভোগ উপভোগ করে সেগুলির প্রতি লক্ষ্য করে দেখ! আল্লাহ্‌ সে সবের তিতরে কি কি কল্যাণ আর রহস্য নিহিত রেখেছেন, আল্লাহ্‌ খাদ্যদ্রব্যে কত লঙ্জৎ আর স্বাদ নিহিত রেখেছেন। নানা প্রকার খাদ্য আর তিন্ন স্বাদ রকমারি ফল-ফলাদি আর খুশবুর প্রতি লক্ষ্য কর। দেখ ফুলগুলির কি মনোমুগ্ধকর ঘ্রাণ আর অনেকগুলি দ্বারা তেল আতর প্রভৃতি তৈরী হয়। মানুষ সেগুলি শরীরে ও বস্ত্রে ব্যবহার করে সভা সমিতিতে যায়। তোমাদের বাহনগুলির প্রতি লক্ষ্য কর (এখানে পশুর প্রতি ইঙ্গিত করা হয়েছে) দেখ! তা কত প্রকার, আর তার আরাম-উপকারিতা। হালাল পশুগুলি দেখ, উহার গোশ্ত কত সুস্বাদু, আবার তার কতগুলি দ্বারা আমাদের কৃষি কাজে সাহায্য হয়। পানি সেচের কাজে সেগুলি আমাদের কত সাহায্য করে। (সে যুগে যান্ত্রিক সেব ব্যবস্থা আবিফৃত হয় নাই।) পাখী জাতির প্রতি লক্ষ্য কর, সেগুলি কত শত রকমের। তাদের কুজন, সুরেলা গান শুনে মানুষের মন-প্রাণ মুগ্ধ হয়। উদ্ভিদ, তৃণ-লতাগুলির প্রতি লক্ষ্য করে দেখ। এগুলির ভিতরে আল্লাহ্‌ রোগ-ব্যাধি নিরাময়ের গুণ নিহিত রেখেছেন। রকমারি পোশাক-পরিচ্ছদ আর ঝতু ভেদে সেগুলির বিতিন্নতা লক্ষ্য কর। আল্লাহ্‌ মানুষকে জ্ঞানবুদ্ধি দান শ্্ষ৫ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।