সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ সৃষ্টি দর্শন এমনি কথা বলার বেলায় যদি মন ও চিন্তা ধারাবাহিরু না হতো তবে মানুষ কথা বলতেই পারতো না। সুতরাং দেখ, আল্লাহ্‌ মানুষকে কি নিয়ামত দান করেছেন। অতঃপর লক্ষ্য কর, আল্লাহ্‌ মানুষকে ক্রোধ দান করেছেন। এর দ্বারা সে শত্রু, আর অনিষ্টকর দ্রব্য থেকে নিজেকে রক্ষা করতে সচেতন হয়। আর হিংসাবৃত্তির দ্বারা নিজ স্বার্থ অর্জন করে। তবে এই ক্রোধ আর হিংসাবৃত্তিকে নিদিষ্ট সীমার মধ্যে ব্যবহার করার প্রতি আল্লাহ্‌র নির্দেশ রয়েছে। কেননা এর যে কোন স্বভাব যদি সীমা অতিক্রম করে তবে তা হবে নিশ্চিতভাবে শয়তানী স্বভাব। ফলে সে আল্লাহ্‌ থেকে হয়ে পড়বে দূরে। ক্রোধের বশবর্তী হয়ে যখন সে কোন অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে অগ্রসর হবে তখন তাকে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। তবে হিংদাবৃত্তিকে দমন করে ঈর্ষা করতে পারে। কেননা হিংসার অর্থ হচ্ছে অন্যের ক্ষতি আর নিজের স্বার্থ কামনা করা আর ঈর্ষার বেলায় অন্যের ক্ষতির কামনা হয় না বরং তার সমকক্ষতা বা তদপেক্ষা ভাল হওয়ার প্রেরণা অনুভব করে। আল্লাহ্‌ তীর অসীম কুদরত ও হিকমতে মানুষকে কতকগুলি উপকারী জিনিস দান করেছেন আর কতগুলি থেকে বিরত রেখেছেন। এতে রয়েছে মানুষের অশেষ উপকার আর কল্যাণ। আল্লাহ্‌ মানুষের মধ্যে আশা-আকাউক্ষা দান করেছেন, যার ফলে সংসার আবাদ রয়েছে আর বংশধারা বৃদ্ধি পাচ্ছে। এরই কারণে অপেক্ষাকৃত দুর্বল ও গরীব লোকেরা শক্তিমান আর সম্পদশালী লোক থেকে স্বার্থ লাভ করে থাকে। আর এসব কাজে দরিদ্র শ্রেণীর লোকেরা পরোক্ষভাবে অসংখ্য স্বার্থ লাভ করছে। মানুষকে প্রকৃতিগতভাবে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যদি পূর্ব-পুরুষ কর্তৃক নির্মিত বাড়ী ঘর দালান কোঠা ও শিল্প দ্রব্যাদি না দেখত তবে তাদের ঘর-বাড়ী তৈরী হতো না বা তাদের কাছে এমন কোন কিছুই ছিল না, যা দ্বারা তারা তাদের প্রয়োজন মিটাতে পারত। সুতরাং তাদের আশা-আকাঙক্ষা তাদের কর্মেরই পটভূমি। এসব দেখে শুনে তাদের কর্মের উৎসাহ উদ্দীপনা দৃষ্টি হয়, আবার পরবর্তী লোক তাদের বংশধরদের জন্য এতসব রেখে যাবে, যার দ্বারা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।