সৃষ্টি দর্শন ৬৩ আবার দেখ মানব চরিত্রে আল্লাহ্ এমন কতগুলি বিশেষ গুণ দান করেছেন, যেগুলো অন্য প্রাণীর মধ্যে নেই। যেমন লজ্জা, যা আল্লাহ্ একমাত্র মানুষকেই দান করেছেন। যদি মানুষের মধ্যে লজ্জা ও কুণ্ঠা না থাকত তবে সে গুনাহর কাজ থেকে কখনও বিরত হত না। কর্তব্য কাজ করত না, অতিথি মেহমানের কদর করত না, ভালো কাজে আগ্রহী হত না। আর মন্দ কাজ থেকে সরে থাকত না। কেননা অনেক কাজই লোক শরমের ভয়ে করে থাকে। আমানত এসব কাজ বহু সময় লোকলজ্জার খাতিরে করে থাকে। সুতরাং দেখ, লঙ্জার উপকারিতা আর বেহায়াপনার অপকারিতা কত। অন্যান্য বহু স্বভাবের কথা এভাবে চিন্তা করে দেখ। বাকশক্তি চিন্তা করে দেখ, এর কারণে মানুষ সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ। বাকশক্তির সাহায্যে সে তাহার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয় আর তা অন্যকে বোঝাতে পারে। এমনি অন্যের কথাও বুঝতে পারে। যদি আল্লাহ্ মানুষকে এসব গুণ না দিতেন তবে পরস্পর ভাবের আদান-প্রদান কিভাবে সম্ভব হতো? এমনি লেখনী শক্তির বিষয়ে চিন্তা কর, যার সাহায্যে আজ আমরা হাজার হাজার বৎসর পূর্বের ইতিহাস ও জ্ঞান-বিজ্ঞানের কথা জানতে পারি। আবার সহস্র সহস্র বসর পরে লোক আমাদের কথা জানতে পারবে এই লেখার, সাহায্যে। সাহিত্য, ইতিহাস, গণিত প্রভৃতি শাস্ত্র সংরক্ষিত হয়ে আসছে। ভুলে যাওয়া জ্ঞান আমরা পুস্তকের সাহায্যে শিখে নেই, পুনঃ ইয়াদ করি। যদি আল্লাহ্ আমাদের লেখার কৌশল শিক্ষা না দিতেন তবে আমরা পূর্ববর্তীদের জ্ঞান-বিদ্যা কিছুই হাসিল করতে পারতাম না, আর যা কিছু জ্ঞান-বিজ্ঞান সব ধ্বংস হয়ে যেত। এমনকি, মূর্খ ও বর্বর জীবনই আমাদের যাপন করতে হত। ফলে সমাজ, রাষ্ট্র প্রভৃতি সব ক্ষেত্রে সৃষ্টি হতো মহাসংকট। অবশ্য বলা যেতে পারে যে, লেখা প্রভৃতি মানুষের সৃষ্ট শিল্প, এটা কোন প্রকৃতিগত বিষয় নয়। কেননা, পৃথিবীতে আরবী, রোমান ও অন্যান্য বিভিন্ন ভাষা রয়েছে। লেখায়ও তেমনি বিভিন্নতা দেখা যায়। এখানে আমাদের বলার উদ্দেশ্য লেখার শক্তি। অর্থাৎ হস্ত ও অঙ্গুলির সাহায্যে: বর্ণমালা লেখার শক্তি লাভ। সে শক্তি খোদারই দান। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।