৬২ সৃষ্টি দর্শন যেত; কেননা এমন অনেক প্রতিবন্ধকতা দেখা দিত যার কারণে মানুষ উৎসাহী হতো না, ফলে তা বংশ বিলুপ্তির কারণ হতো। আল্লাহ্র হিকমতের প্রতি লক্ষ্য কর, তিনি মানুষের প্রকৃতিতে এমন কামোত্তেজনা দান করেছেন, যার কারণে মানুষ সহবাসের জন্য উদগ্রীব হয়, যার ফলে পরোক্ষভাবে সন্তান সৃষ্টি হয়। দেহের বিন্যাস ও গঠনের প্রতি লক্ষ্য কর। দেহ যেন একটি রাজ্য, যেখানে চাকর কর্মচারী স্ব স্ব কর্মে নিয়োজিত। একের প্রতি এক কাজ ন্যস্ত রয়েছে তো নিয়োজিত খাদেম তা তৎক্ষণাৎ বের করে দিয়ে গৃহকে পরিফার করে ফেলে। মনে কর বাদশাহ্তো সেই ঘুষ্টা যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আর মানবদেহ প্রাসাদ সদৃশ। দেহের হাত, পা, নাক, কান, চক্ষু এগুলি কর্মচারী বা সেবক তুল্য। যদি এগুলির মধ্যে একটিও কম হয়, তবে দেহের শৃঙ্খলা বিপর্যয় হয়ে যাবে। লেন-দেন, দেখা-শুনা, চলাফেরা, প্রভৃতি সব কাজই এলোমেলো হয়ে যাবে! না রাস্তা চিনে চলাফেরা করতে পারবে, না জ্ঞান দ্বারা উপকৃত করতে পারবে, না বাঁচাতে পারবে নিজেকে ক্ষতি থেকে। মোটকথা, কোন একটির অভাব হলে সব কাজই বন্ধ হয়ে যাবে। সুতরাং মানব দেহে আল্লাহ্ যেসব নেয়ামত দান করেছেন সেগুলির প্রতি লক্ষ্য কর, যদি এগুলি না থাকে তবে মানব জীবনই অকেজো আর ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ্র সৃষ্টির কৌশলের প্রতি লক্ষ্য কর। স্থৃতিশক্তি নিঃসন্দেহে আল্লাহ্র প্রতি বড় নিয়ামত। আবার বিশ্বৃতি__অর্থাৎ ভূলে যাওয়া এটাও আল্লাহ্র একটা নিয়ামত, একটা বিশেষ অনুগ্রহ। এতে বিরাট রহস্য নিহিত। যদি মানুষের মধ্যে ভূলে যাওয়ার সম্ভাবনা না থাকত তবে মানুষ অনবরত দুঃখ-শোকে জর্জরিত থাকত আর দুঃখ-কষ্টে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠতো। ফলে দুনিয়ার সব আনন্দ আর সুখ তার কাছে বিস্বাদ হতো। কোন কিছুতেই সে স্বাদ বা আনন্দ পেত না। কেননা, দুঃখ-কষ্টে তার মন এতই নিমগ্ন থাকত যে জীবনের প্রতিই সে বিমুখ হয়ে পড়ত। জালেমের অত্যাচার, হিৎসুকের হিংসা ও দুর্ব্যবহার প্রভৃতি সর্বদা তার হৃদয়ে জাগরিত থেকে জীবনকে দুর্বিষহ করে রাখত। তাই দেখ, আল্লাহ্ সৃতি আর বিশ্বৃতি দুইটি পরস্পর বিরোধী গুণ মানুষের মধ্যে দান করেছেন। আর দুটোর মধ্যে রয়েছে বহু কল্যাণ আর রহস্য। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।