সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৬১ কেশ আর নখের প্রতি নজর করে দেখ, সেগুলি বর্জনশীল। সেগুলি কেটে ফেলার মধ্যেও রয়েছে যুক্তি আর কল্যাণ। আল্লাহ্‌ নখ আর কেশ অনুভূতিহীন করেছেন, যাতে তা কর্তন করার সময় কষ্ট না হয়! যদি তাতে অনুভূতি থাকত তবে হয়তো বেদনা বা কষ্টের ভয়ে তা কাটা হতো না। ফলে, তা অনেক বড় হয়ে দেখতে বন্য জন্তুর মতো হতো। তারপর কেশ গজাবার স্থানগুলির প্রতি লক্ষ্য কর। যদি চোখের ভিতরেও কেশ গজাতো তাতে মানুষ যেত অন্ধ হয়ে। কেননা, চোখের ন্যায় নাজুক আর সুন্ম অঙ্গ তা সহ্য করতে পারত না; যদি মুখের ভিতরে লোম হতো তাতে পানাহারের হতো নিদারুণ অসুবিধা আর স্বাদ যেত বরবাদ হয়ে। এমনি যদি বঞ্চিত হতো। আর তাতে বিঘু সৃষ্টি হতো অনেক কাজে। এমনি যদি নারীর যোনীর অভ্যন্তরে লোম হতো তবে স্ত্রী সম্তোগের সুখ হতে বঞ্চিত হতে হতো। এসব ব্যাপারে আল্লাহ্র কুদরতের প্রতি লক্ষ্য কর, তিনি প্রত্যেকটি জিনিস যথাস্থানে তৈরী করে মানুষের শান্তির ব্যবস্থা করেছেন। কোন অঙ্গ-প্রত্যঙ্গ বা জিনিস এমনভাবে সৃষ্টি করেন নাই যাতে মানুষের অশান্তি আর কাজে বিদ্বের সৃষ্টি হয়। লক্ষ্য কর, আল্লাহ্‌ মানবদেহে পানাহার, নিদ্রা আর সহবাসের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছেন আর সেগুলির চাহিদা আর অনুভূতিও সৃষ্টি করেছেন। আহার পানীয়ের চাহিদার সময় তৃষ্ণার সৃষ্টি হয়। পানাহার মানুষের জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন। নিদ্রাও মানুষের জন্য প্রাকৃতিক দাবী। নিদ্রা ব্যতীত মানুষের দেহ মনে শাস্তি হয় না এবং শরীরে নতুন শক্তি ও কার্যোৎসাহ সৃষ্টি হয় না। দিবা রাত্রির মধ্যে কিছুক্ষণ নিদ্রা ভোগ করার পর তার দেহমনে আরাম, স্বস্তি আর নতুন কর্মশক্তি ফিরে আসে। সহবাসের জন্য আসক্তি ও কামোদ্দীপনা হচ্ছে আমন্ত্রণ আর আহবান। যা বংশধারা রক্ষার জন্য অপরিহার্য। যদি কামাশক্তির উদ্রেক না হতো তবে মানুষ অন্য কাজে লিপ্ত থাকত আর বংশ রক্ষার প্রয়োজনীয়তা ভূলে যেত। এভাবে তার দৈহিক শক্তি হাস পেত আর অবসাদ এসে বংশধারা বিলুপ্ত করে দিত। দেখ, সহবাসের উদ্দেশ্য যদি শুধুমাত্র বংশরক্ষা হতো তবুও বংশ লোপ পেয়ে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।