সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৬০ সৃষ্টি দর্শন হলক অর্থাৎ গলা দেখ! তাতে দুটি রাস্তা রয়েছে। একটি শব্দ বের হবার জন্য, যাকে শ্বাসনালী বলে, এটি ফুস্ফুস্‌ পর্যন্ত প্রসারিত। দ্বিতীয়টি খাদ্যনালী, এটি পাকস্থলী পর্যন্ত প্রলহিত। গলায় একটি পর্দা রয়েছে, যাতে খাদ্য ফুস্ফুসে প্রবেশ করতে না পারে। আর ফুস্ফুস্‌কে পাখার ন্যায় তৈরী করা হয়েছে, যা হৃৎপিগকে বায়ু দ্বারা সজীব রাখে আর উত্তাপ ও বন্ধতার জন্য তার কাজে বাধার সৃষ্টি না হয়। আর বায়ুর অভাবে হখপিও নিষ্কিয় হয়ে মানুষের জীবন নাশের কারণ না হয়। এ কারণে ফুস্ফুস্রে ভিতরের ফাঁকা স্থান বায়ুপূর্ণ থাকে যাতে হংপিও সর্বদা বায়ু লাভ করতে পারে। পেশাব পায়খানার রাস্তার প্রতি লক্ষ্য কর! আল্লাহ্‌ কি কৌশলে আর.. নিপুণতার সাথে তা তৈরী করেছেন। তা কেবল প্রয়োজনের সময় কাজ করে অর্থাৎ প্রস্রাব পায়খানার বেগ হলে তখনই তার কাজ, অন্য সময় তা থেকে কিছু নিঃসৃত হয় না। যদি সর্বাবস্থায় তা থেকে মলমুত্র নির্গত হতে থাক্ত তা হলে জীবন দুর্বিষহ হয়ে উঠতো আর মানুষ কখনও পাক পবিত্র থাকতে পারত না। দেখ আল্লাহ্‌ মানুষের রানদ্য় আর নিতম্ব কিভাবে তৈয়ার করেছেন। তাতে স্থুল সুপুষ্ট মাংস রয়েছে। যাতে লোকের বসার বেলায় কোন কষ্ট না হয়। মাংসবিহীন শীর্ণ ও ক্ষীণ মানুষের বসায় কষ্ট হয়। তাই এ'দুটি নরম গণির ন্যায়। মানুষের লিঙ্গের প্রতি লক্ষ্য কর (লজ্জার কথা নহে, এটাও আল্লাহ্‌ বিশেষ উদ্দেশ্যে করেছেন)। যদি তা সর্বক্ষণ শিথিল আর টিলা থাকত তবে মানুষের পক্ষে গর্ভাশয়ে বীর্য ক্ষেপণ করা কি করে সম্ভব হত? আর যদি সর্বাবস্থায় তা উত্তেজিত থাকত তবে তা হতো ভারী অসুবিধাজনক। এজন্য আল্লাহ্‌ তাকে এভাবে সৃষ্টি করেছেন যে, যথাসময়ে তা দৃঢ় ও উত্তেজিত হয়, অন্য সময় নিঃসাড় শিথিল হয়ে থাকে যেন এর অস্তিত্বই নেই। গৃহের বা বাড়ীর মধ্যে পায়খানা করার স্থান সবচেয়ে অধিক আবৃত আর নির্জন হয়ে থাকে। কেননা মানুষ সেখানে গিয়ে হাজত সেরে অস্বস্তি আর উদ্বেগ থেকে উদ্ধার পায়। সেখানে সে উলঙ্গ হয়ে বসে। আল্লাহ্র কি হিকমত দেখ, তিনি মলদ্বারকে দেহের মধ্যে সর্বাপেক্ষা প্রচ্ছন্ন স্থানে সৃষ্টি করেছেন, তারপর মাংসল রান দ্বারা তাকে আরও প্রচ্ছন্ন করা হয়েছে যেন উলঙ্গ হলেও অনেকটা ঢাকা থাকে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।