সৃষ্টি দর্শন ৫৯ করলেই বোঝা যায় তার কাজ করতে কি অসুবিধা। এক হাতওয়ালা কোন অবস্থায়ই দু'হাত ওয়ালার মতো কাজ করতে পারে না। তারপর কষ্ট আর অসুবিধার কথা তো রয়েছেই। এমনি দু'পা হওয়ারও যৌক্তিকতা সুস্পষ্ট। যদি তা না হতো তবে মানুষ চলতেই পারতো না। শব্দ সৃষ্টির অঙ্গটির গঠন নৈপুণ্যের প্রতি লক্ষ্য কর। আবার জিহ্বা, ওষ্ঠদ্বয় ও দীত বর্ণ এবং শব্দকে বর্ণে ও কথায় পরিণত করার কাজে সাহায্য করে থাকে৷ মুখে যদি এগুলো না থাকতো তবে আওয়াজ নষ্ট ও অকেজো হয়ে যাওয়ার দরুন কথা বলার কেমন অসুবিধা আর বিপর্যয় সৃষ্টি হত। আর শ্বাসনালী শব্দ বের করা ছাড়াও বায়ু ফুসফুস পর্যন্ত নিয়ে যায়। যাতে হৃংপিণ্ডেরও আরাম হয়। যদি এই নালীর ব্যবস্থা না থাকত অথবা কিছু সময় তা বন্ধ করে রাখা হতো তবে হৃতপিও অস্থির হয়ে পড়ত। জিহবা দ্বারা খাদ্য গ্রহণে সাহায্য হয়। দীত দিয়ে খাদ্য চর্বণ ও পেষণে সাহায্য হয়। ওয় দ্বারা খাওয়া আর পান করার সহায়তা হয়ে থাকে। আর মুখের জন্য ওষ্ঠ দুটি কবাটের কাজ করে থাকে। এসব বর্ণনা দ্বারা প্রমাণিত হচ্ছে যে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ গুলি অসংখ্য কাজে এসে থাকে। যদি এতে কিছু মাত্র কমবেশী হত তবে তার কাজে বিঘ্বু সৃষ্টি হতো আর অসম্ভব হয়ে পড়তো অনেক কাজ। সুতরাং আল্লাহ্ প্রতিটি জঙ্গ চূড়ান্ত নৈপুণ্য আর জ্ঞানের তিত্তিতে সৃষ্টি করেছেন। মগজের প্রতি লক্ষ্য কর। যদি তা খুলে ফেলা হয়, তবে দেখা যাবে পরস্পর খুব নিবিড়ভাবে সন্নিহিত, যাতে হঠাৎ কোন আঘাত পেলে তা থেকে রক্ষা পায়। এর উপরে রয়েছে খুপড়ির ঢাকনা, তা আবার কেশ দ্বারা আচ্ছাদিত যাতে মস্তকের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আর শীত গ্রীষ্ম থেকেও বেঁচে থাকা যায়। দেখ, আল্লাহ্ মগজের হেফাজতের জন্য কি কি ব্যবস্থা করেছেন। মগজের ন্যায় কোমল নাজুক জিনিস আল্লাহ্ কি উত্তমভাবে রক্ষা করেছেন, যা সকল অনুভূতির মূল। মস্তিফ ছাড়া সকল অনুভূতিই অকেজো। হৃৎপিণ্ড দেখ, উহা বুকের বদ্ধ খাচায় কিভাবে সংরক্ষিত। তার উপরে রয়েছে বিল্লীর পর্দা আর তার চতুর্দিক গোশত আর শিরা-উপশিরা দ্বারা সংরক্ষিত করা হয়েছে। দেহের মধ্যে এটিই সবপ্রধান অংশ। এটি দেহ রাজ্যের বাদশাহ, এজন্যই একে এভাবে সুরক্ষিত করে রাখা প্রয়োজন। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।