সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ সৃষ্টি দর্শন আবার যে ব্যক্তি আল্লাহ্‌র নেয়ামত জ্ঞান থেকে বঞ্চিত, অর্থাৎ উন্মাদ পাগল তার অবস্থা তো পশু থেকেও নিকৃষ্ট। পশু তো ভালমন্দ কতকটা পার্থক্য করতে পারে কিন্তু পাগল তাও পারে না, কেননা সে জ্ঞান থেকেই বঞ্চিত। এবার আল্লাহ্‌ প্রদত্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলির প্রতি সামগ্রিকভাবে নজর কর আর মানুষের শ্রবণ, দর্শন, স্পর্শ, স্বাদ গ্রহণ প্রভৃতি শক্তির প্রতি লক্ষ্য কর, যার সাহায্যে সে জীবনের যাবতীয় প্রয়োজন মিটায়। যদি এসব শক্তির একটির অভাব হতো তবে তার কাজকর্মে সৃষ্টি হতো দারুণ বাধা বরং তা হতো তার জন্য একটা বিরাট দুর্ঘটনা। . আল্লাহ্‌ যাকে তার কোন একটি ইন্দ্রিয় থেকে বঞ্চিত করেছেন, সে নিশ্চিতভাবে নিদারুণ পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। এসব নেয়ামতের কি মূল্য তা সে এ অভাবের দ্বারা উপলব্ধি করতে সক্ষম হবে। অতঃপর তার ধৈর্য ” অবলহ্বন করা ব্যতীত আর করার কি থাকে? এই অভাবের ফলে তার জীবনে যেসব বিপদ আর মুসিবত দেখা দেবে তা ধৈর্যের সাথে সহ্য করে যেতে হবে যাতে সে আখেরাতে তার বিনিময়ে আল্লাহ্‌র কাছে প্রতিদান লাভ করতে পারে। আল্লাহ্‌র কুদরত আর রহমত লক্ষ্য কর। সর্বাবস্থায়ই তিনি তার বান্দার প্রতি সবরের জন্য আল্লাহ্‌ পুরস্কৃত করবেন। মানুষের অঙ্গ গুলির প্রতি লক্ষ্য কর। কোন অঙ্গ একটি মাত্র আর কোন অঙ্গ দু'দুটি। সে গুলির কাজ আর দায়িত্বের প্রতি লক্ষ্য কর, কিভাবে সেগুলি নিজ নিজ কাজ ও দায়িত্ব পালন করছে। মস্তকের প্রতি নজর কর, উহা মাত্র একটি। কিন্তু কত কাজ আর দায়িত্ব তার প্রতি ন্যস্ত। এগুলি ছাড়া যদি মস্তকের উপর অতিরিক্ত কোন চাপ পড়ে তবে তার প্রতি তা খুবই ভারী হয়ে পড়ে। মাথা যদি একটির পরিবর্তে দুটো হতো তবে একটি কথা বলার সময় অন্যটি নিষ্ক্রিয় থাকতে হতো আর যদি উভয় মিলে একটি কথা বলতো তবুও একটি বেকার থাকতো। আর যদি এক মস্তক এক কথা বলতো অন্যটির অন্য কথা আর দুটির মধ্যে বিভিন্নতা তবে বিষম সমস্যার সৃষ্টি হতো। কোনটি আসল কথা তা বোঝা দুঃসাধ্য হতো। কিন্তু হাতের অবস্থা ভিন্ন। আল্লাহ্‌ মানৃষকে দু" খানা হাত দিয়েছেন। হাত যদি একখানি মাত্র হতো তবে কাজ করতে ভারী অসুবিধা দেখা দিত। বস্তুতঃ হাত দু'খানা হওয়াই অপরিহার্য। যার এক হাত পঙ্গু বা বেকার তাকে জিজ্ঞাসা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।