সৃষ্টি দন ্ মানুষের দেহের এমন একটি অঙ্গ-প্রত্যঙ্গও দেখা যায় না, যা অনাবশ্যক বা যার সৃষ্টি অর্থহীন। চক্ষু আল্লাহ্ সৃষ্টি করেছেন দেখার জন্য আর প্রত্যেকটি জিনিস চেনার জন্য। রূপ-রং এর পার্থক্য, ছোট-বড়ো, উু-নীচুর ব্যবধান চক্ষু না হলে করা সম্ভব হতো না। এই যে আলো, যদি চোখের দৃষ্টিশক্তি না থাকতো তবে কি কাজে আসতো এ আলো? আলো থাকলেই তবে চোখের কাজ। কারণ আলোর সাহায্যে চোখ দেখতে পায়। বিভিন্ন রং-এর সৃষ্টি এজন্য যে, চোখ বিভিন্ন রং এর পার্থক্য অনুভব করতে পারে। কান আল্লাহ্ এজন্য সৃষ্টি করেছেন যে, তার সাহায্যে শব্দ শুনা যায়। যদি শব্দ হতো আর কান তা শ্রবণ করতে না পারত বা কানই আদৌ না হতো তবে শব্দের উপকারিতা কি ছিল? এমনি প্রত্যেকটি ইস্দ্রিয়ের প্রয়োজনীয়তা। ইন্দ্রিয় আর অনুভূতির মধ্যে এমন সম্পর্ক যে, ইন্দ্রিয় ব্যতীত অনুভূতি অর্থহীন আলো আর বায়ুরও ঠিক সেই একই অবস্থা। যদি আলো না থাকত তবে দর্শনেন্ডিয অকেজো হয়ে পড়তো। যদি বায়ু না থাকত তবে কানে শব্দই পৌছতো না। অন্ধ আর বধিরের অসুবিধা চিন্তা করে দেখ। আল্লাহ্র এ দু'টো নেয়ামত থেকে বঞ্চিত থাকার কারণে তাদেরকে কি কি মুসিবত ভুগতে হয়। অন্ধ যখন পা ফেলে চলতে থাকে তখন সে জানে না কোথায় তার পা পড়বে। সে বিপজ্জনক গর্তেই পা ফেলছে, না কোন অনিষ্টকর প্রাণীর উপরই পা ফেলছে অথবা তার সামনে কি রয়েছে সে তার কিছুই জানে না। সামনে থেকে যদি কোন মহা আপদ-বিপদও আসতে থাকে তাও তার দেখবার উপায় নেই। সৃষ্টির বহ দান অবদান থেকে সে বঞ্চিত। এই রূপ রং এর দুনিয়াও তার কাছে সম্পূর্ণ ব্যর্থ। কালো, সাদা, লাল, হলদে তার কাছে সবই সমান। শ্রবণ শক্তি থেকে যে বঞ্চিত সে বেচারা তো কথার মাধূর্যই অনুতব করতে পারে না। শব্দে যে একটা মাধুর্য আর আকর্ষণ রয়েছে তা সে উপভোগ করতে পারে না। হৃদয়গাহী শব্দ অথবা কর্কশ ও অপ্রিয় শব্দের মধ্যে পার্থক্য করার সাধ্যও তার থাকে না! কানে শব্দ প্রবেশ করলেই তার তারতম্য অনুভব করা সম্ভব হতে পারে, কিন্তু যে বধির সে তো তার কল্পনা করতে পারে না। কোন লোক সভায় বসা থাক বা কেউ তাকে লক্ষ্য করে কিছু বলুক সবই সমান। সে মজলিসে উপস্থিত থেকেও অনুপস্থিত, জীবিত থেকেও সে মৃতপ্রায়। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।