সৃষ্টি দর্শন ১১ উপরোক্ত মুহাদ্দিসদ্ধয়কে ইমাম সাহেব তুসে নিজ গৃহে স্থান দান করেন, তীদের সেবা করেন এবং হাদীস শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব বুখারী ও মুসলিম তাঁদের কাছে শিক্ষা লাভ করেন। এভাবে তিনি শেষ জীবনে হাদীস শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। নিজামিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্তি ৪৮৪ হিজরী সনে ইমাম গাজ্জালী বিশেষ মর্যাদা সহকারে দারুল উলুম নিজামিয়ার প্রধান অধ্যক্ষ পদে নিযুক্ত হন। তৃসের শাসনকর্তা নিজামুল মূলক বহু অর্থ ব্যয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দারুল উলুম নিজামিয়ার প্রধান শিক্ষকের পদটি সামান্য কিছু ছিল না। উহার যথেষ্ট গুরুত্ব ছিল, যেহেতু তৎকালীন শ্রেষ্ঠ বিদ্বানগণ অনেকেই উক্ত পদটি অলংকৃত করেছিলেন। সুতরাং এই পদে বরিত হওয়া আর প্রধান অধ্যক্ষের পদ লাত করা জ্ঞনীগণের দৃষ্টিতে ইমাম গাজ্জালীর একটা বিরাট সাফল্য হিসাবে গণ্য হলো। অনেক দিন যাবত তিনি এই পদে অধিষ্ঠিত থেকে বিশেষ দক্ষতার সাথে শিক্ষা দান করেন। তীর কাছে শত শত শিক্ষার্থী শিক্ষা লাভ করেন। তাঁর শাগরিদগণের মধ্যে বহু গুণী-জ্ঞানী সৃষ্টি হয়। ইমাম গাজ্জালী প্রথম জীবনে বিশেষ শান-শওকতের জীবন-যাপন করতেন। তিনি অত্যন্ত সৌখিন ও বিলাস প্রিয় ছিলেন-_রেশমী পোশাক পরিধান করতেন। ইমাম জওজী বলেন, তিনি রেশমী স্বর্ণখচিত জামা-জুরাও পরিধান করতেন। এই সময় হঠাৎ তাঁর মধ্যে আমূল পরিবর্তন এসে গেল। তিনি সংসারের সাথে সম্পর্ক বর্জন করে নির্জনতা অবলম্বন করলেন। জ্ঞান ও ধর্মীয় বিতর্কের প্রতি তাঁর বিরক্তি এসে গেল। তিনি আধ্যাত্মিক ধ্যান-ধারণা ও ধর্মীয় গবেষণায় গভীরভাবে লিপ্ত হলেন। পার্থিব জীবনের চাকচিক্য থেকে তাঁর মন ফিরে গেল। আহার-বিহার, পোশাক-পরিচ্ছদে তিনি লৌকিকতা বর্জন করলেন। একটি মাত্র ক্লকেই তিনি সম্বল করলেন। মামুলী ধরনের খাদ্য, শাক-সজি খেয়ে তিনি দিন কাটাতে শুরু করে দিলেন। এভাবে তীর আধ্যাত্বিক সাধকের রং-এ রূপান্তরিত হয়ে উঠল। তিনি নির্জনতার মধ্যে কৃচ্ছু সাধনায় অভ্যস্ত হলেন। এই অবস্থায় তিনি বু-আলী করোন্দীর নিকট তরিকার বায়আত গ্রহণ করেন। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.