সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৫৫ বিবেচনার শক্তি। যদি জন্মের সাথে সাথে তার জ্ঞান হতো৷ তবে দুনিয়ার এসব নতুন নতুন জিনিস দেখে সে তাজ্জব বনে যেত। তারপর সে তার নিজের প্রতি দোলনায় রেখে প্রতিপালন করা হয়। অধ্শ্য তার দেহ কোমল আর নাজুক হওয়ার কারণে এসব কিছু তার জন্য প্রয়োজন। কিন্তু সাথে সাথে যদি শিশুর জ্ঞানোদয় হতো বহু বিষয়েই সে বিরোধ করত, অবাধ্য হতো এবং কলহ করত, এতে তার প্রতি মায়ের ন্নেহমমতা হ্রাস পেত এমনকি তাকে যথারীতি প্রতিপালন করাই দুঃসাধ্য হতো। সুতরাং আল্লাহ্র হেকমতের বিধান এই যে, মানুষের জ্ঞান-বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর ক্রমায়ে সে দুনিয়ার সবকিছু সম্পর্কে জ্ঞান লাভ করে আর সচেতন হয়। শিক্ষা করে প্রত্যেকটি জিনিসের আবশ্যকতা ও ব্যবহার। যখন তার মধ্যে যৌন চেতনার উন্মেষ ঘটে, যা বংশ বৃদ্ধির কারণ বালকের মুখমগ্ডলে কেশ গজায় যাতে পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য সূচিত হ্য। বিকশিত হয় তার জঙ্গে যৌবনের রূপ-লাবণ্য। আর যখন আসে বার্ধক্য তখন চেহারার রূপ-লাবণ্য যায় বিলীন হয়ে। বালিকার চেহারাকে আল্লাহ্‌ করেছেন কেশমুক্ত। যাতে তার মুখমণ্ডলে যৌবনের কান্তি বিকাশ পেতে পারে আর পুরুষের জন্য তা হয় আকর্ষণীয়। ভবিষ্যৎ বংশ রক্ষার রহস্য এর ভিতর নিহিত রয়েছে। সৃষ্টির এই শৃঙ্খলা আর কুদরতের মহিমা কি শুধুই বৃথা আর উদ্দেশ্যহীন। জ্ঞান কি একথা স্বীকার করে যে, আল্লাহ্‌ যা তার অপার মহিমা আর কুশলতায় সৃষ্টি করেছেন তা এমনিই নিরর্থক সৃষ্টি? তা কখনও হতে পারে না। অবশ্যই এর পশ্চাতে মহান উদ্দেশ্য নিহিত রয়েছে, যা তার সৃষ্টির রহস্যের মধ্যে ্রচ্ছন। যখন মাতৃগর্ভে সন্তান স্থিত হয় তখন যদি সে রক্তের সারাংশ খাদ্য হিসাবে না পেত তবে সে কি গর্তে শুকিয়ে মরতো না? যেমন পানির অভাবে তরু-লতা শুকিয়ে মরে যায়। গর্ভে সন্তান পূর্ণতা লাভের পর যদি প্রসুতি প্রসব বেদনায় অস্থির না হতো আর যথাসময়ে সন্তান ভূমিষ্ট না হতো মা ও সন্তান উভয়েই মৃত্যুমুখে পতিত হতো। সন্তান ভূমিষ্ট হওয়ার পর যদি শিশু প্রয়োজনীয় খাদ্য দুধ ইত্যাদি না পায় তবে শিশু কি ক্ষধা-তৃষ্তায় মারা যাবে না? যদি যথাসময়ে শিশুর দীত না [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।