সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৪ সৃষ্টি দর্শন প্রবেশের জন্য রাস্তা সৃষ্টি করেছেন। দেহের অভ্যন্তরে কিভাবে হৃদপিও, কলিজা, ্রীহা, জরায়ু, মুত্রাশয়, আঁত প্রভৃতি সৃষ্টি করেছেন। এগুলি আবার নির্দিষ্ট আকারে অবয়বে যথাস্থানে সংরক্ষিত করেছেন। সেগুলির প্রত্যেকটি নিজ নিজ কাজ করে যাচ্ছে। ফলে দেহ শক্তিলাভ করে টিকে থাকে। খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীকে উত্তম উপদানের তৈরী করা হয়েছে। পাকস্থলীতে খাদ্যদ্রব্য সহজে পরিপাক হওয়ার জন্য তাকে দত্তের সাহায্যে পাকস্থলীর উপর খুব বেশী চাপ না পড়ে। খাদ্যের সারাংশ দ্বারা রক্ত উৎপাদনের জন্য কলিজা কাজ করে থাকে আর প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গে খাদ্য পৌছায়। গ্রীহা আর গুর্দা কলিজার কাজের সহায়ক। প্লীহার কাজ হচ্ছে রক্তে খাবার অংশ সংগ্রহ করা আর পীতকে রক্ত থেকে পৃথক করে ফেলা। গুর্দা খাদ্যের জলীয় অংশ সংগ্রহ করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়। কলিজা সারা দেহে রক্ত পৌছে দিতে সাহায্য করে। রক্তের সারাংশ যা মাংসের সারবন্তু থেকে সৃক্ম আর নির্মল তা হৃদপিণ্ডে সঞ্চিত থাকে ঠিক যেন একটি পাত্রের ন্যায়, যাতে রক্তের সারাংশ সঞ্চিত থাকে আর প্রয়োজন মত দেহের বিভিন্ন অংশে বন্টিত হয়। এসবই আল্লাহ্‌র অপার কুদরত, যা চিন্তা করলে বিশ্বয়ের সীমা থাকে না। আর সেগুলির পূর্ণ ব্যাখ্যা করা এবং অনুধাবন করা মানব শক্তির বাইরে। গর্ভাশয় সৃষ্টি, তার মধ্যে সন্তান সৃষ্টি ও বৃদ্ধি, প্রয়োজন মতে সেখানে তার খাদ্য পৌছা--সবই আল্লাহ্র অসীম কুদরতের নিদর্শন। তারপর সন্তানের জন্য মায়ের প্রাণে ভালবাসা সৃষ্টি, যার কারণে সে সন্তান বুকে নিয়ে প্রতিপালন করে। আর এই ভালবাসার কারণেই মা সন্তানের প্রতি সহস্র প্রাণ কুরবান করতে এবং কষ্ট স্বীকার করতে রাজী। যদি আল্লাহ্‌ মায়ের প্রাণে সন্তানের জন্য এহেন দরদ সৃষ্টি না করতেন, তবে মা এত কষ্ট স্বীকার করতেন না এবং কষ্টের কারণে সন্তানের প্রতি বিরক্তি ও বিতৃষ্টা সৃষ্টি হতো। সন্তান যখন বড়ো হয়, তার অঙ্গ- প্রত্যঙ্গ সবল ও শক্তিমান হয় তখন আল্লাহ্‌ তার মুখে দীত গজিয়ে দেন। তখন সে দুধ ছেড়ে অন্য খাদ্য খেতে শুরু করে। কেননা, দাঁত অন্য খাদ্য গ্রহণে তাকে সাহায্য করে থাকে। এভাবে সন্তানের মধ্যে ধীরে ধীরে বুদ্ধি ও চেতনা জাগ্রত হয়। এমনিভাবে একদিন তার জ্ঞান-বুদ্ধি পূর্ণতা লাভ করে। আল্লাহ্র কুদরতের প্রতি লক্ষ্য কর, যখন সে পয়দা হয় তখন সে থাকে একেবারেই অবোধ ও অজ্ঞ। না থাকে তার জ্ঞান, না হুশ, না তালমন্দ [0191099,9099125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।