সৃষ্টি দর্শন ৫১ গোলাকৃতি নিরেট ফীপা, চওড়া, সরু, হালকা, আর ভারী প্রভৃতি নানা গঠনের অস্থি রয়েছে মানব দেহে। হাড়গুলির সন্বিস্থলে রয়েছে এক প্রকার তরল লালার ন্যায় পদার্থ, যাতে করে অস্থিগুলি রক্ষা পায় আর উঠানামা ও বীকা-সোজা করা সহজ হয়। তাছাড়া সেগুলির রয়েছে আরো বহু উপকারিতা। মানুষ জীবনের তাকিদে এবং নানা প্রয়োজনে তার দেহের মুখাপেক্ষী। তার দেহকে নানাভাবে সধগলিত করতে হয়। আল্লাহ্ তার প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে অস্থি পৃথক পৃথক বহু খণ্ডে বিভক্ত করে সৃষ্টি করেছেন। যেন আবশ্যক মত অনায়াসে শরীর নাড়াচাড়া করা যায়। এসব অস্থি খণ্ড খণ্ড না হয়ে যদি সারা দেহে অখণ্ড একখানা অস্থি হতো তবে ওঠা-বসা চলাফেরা করা, বীকা হওয়া বা সোজা হওয়া হতো অসম্ভব। অস্থিগুলি পরম্পর সংযুক্ত করার জন্য শিরা- উপশিরা ও মাংসের ছাউনী দেয়া হয়েছে। অস্থিগুলি পরস্পর জুড়িয়ে রাখার জন্য উভয়টির প্রান্তদেশ মেলানযূক্ত করা হয়েছে, যাতে একটি অন্যটির সাথে উত্তমরূপে জুড়ে থাকতে পারে। মোটকথা, আল্লাহ্ এই অস্থিগুলিকে এমন নৈপৃণ্য ও কৌশলে সংযোজিত ও সংগঠিত করেছেন যে, মানুষ দরকার মাত্রই তার দেহকে যেমন ইচ্ছা সঞ্চালিত করে নিজ কাজ সমাধা করতে পারে। মানুষের মন্তকের গঠন লক্ষ্য কর। এটি মোট ১৫৫ খানা হাড়ের সময়ে গঠিত। অস্থিগুলি পরস্পর বিতিন্ন আকৃতির। আল্লাহ্ তার অসীম কৃদরতে এগুলি এমনভাবে জুড়ে দিয়েছেন, যাতে গোটা মস্তকটি তৈরী হয়েছে। মাথার খুপড়ির অংশে ছয়খানি হাড় রয়েছে। উপরের অংশে ১২৪ খানা আর দু খানা নীচের জোড়ায়। বাকী 'দীতগুলি রয়েছে যদ্বারা খাদ্য-দ্রব্য পেষণ করা হয়। ঘাড়কে আল্লাহ্ মত্তকের দণ্ড হিসাবে তৈরী করেছেন, যা সাতখানা গোলা ফাঁপা হাড় দারা সৃষ্টি করেছেন। সেগুলি একটির উপর অপরটি রক্ষিত। এতে যে হেকমত আর কারিগরি রয়েছে, তা বর্ণনা করতে গেলে অনেক দীর্ঘ হবে। ঘাড়ের নিন প্রান্ত পিঠের মেরুদণ্ডের উপর স্থাপিত। সেগুলি হচ্ছে ৩৪ খানি হাড়, যেগুলি একের পর এক কোমর পর্যন্ত প্রলিত। কোমরে তিনখানা অস্থি রয়েছে। পিঠের অস্থি নীচের দিকে লেজ বিশিষ্ট হাড়ের সাথে যুক্ত। সেখানেও তিনটি অস্থি খণ্ডের গঠিত। পৃষ্ঠদেশের হাড়গলি পাঁজর, বক্ষ, কাঁধ, হাত, পা ও নিতষের সাথে অতি নিপুণতার সাথে সংযোজিত। মানব দেহে মোট ২৪৮ খানা অস্থি রয়েছে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।