সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৫০ সৃষ্টি দর্শন এই গঠন নৈপুণ্যের পরিবর্তে দুনিয়ার সকল লোক একক্রিত হয়েও যদি হাতকে অন্য গঠনের তৈরী করার পরিকল্পনা করে, তা এর চেয়ে উত্তম ও কার্যকর রূপ কখনো সম্ভব হবে না। হাতের এই গঠনের সাহায্যে মানুষ যা কিছু ধারণ করতে, উঠাতে-নামাতে ও দিতে-নিতে পারে। হাতের তালু বিস্তার করলে হাতকেএকখানা থালার ন্যায় বানিয়ে নেওয়া যায়, আবার মুষ্টিবদ্ধ করে শত্রুকে আঘাত করা যায় বা ভয় দেখানো যায়। আবার অঞ্জলী বানিয়ে পানি পান করার কাজে ব্যবহার করা চলে। চলে তার দ্বারা চামচের কাজ, আবার ঝাড়ুর কাজও করা যায় হাত দ্বারা। আঙ্গুলের মাথায় নখ সৃষ্টি করা হয়েছে! এতে যেমন বেড়েছে আঙ্গুলের সৌন্দর্য, তেমনি তা দিয়ে হেফাজত হয় আঙ্গুলগুলি। আবার কোন জিনিস হাতে তোলার ব্যাপারে নখের সাহায্য দরকার; নখ ব্যতীত মাটি থেকে ক্ষুদ্র জিনিসগুলি তোলা সম্ভব হতো না। শরীর চুলকাতে নখের সাহায্য নেওয়া হয়। দেখ, নখ শরীরের কত ক্ষুদ্র অংশ এবং এটাকে খুবই নিকৃষ্ট বলে গণ্য করা হয় কিন্তু তারও বহু উপকারিতা রয়েছে। আঙ্গুলের মাথায় যদি নখ না থাকে আর শরীরে খুব চুলকানি হয় তবে তার কি নাজেহাল অবস্থা হয়। নখের কার্যকারিতা কত ব্যাপক সুন্দর। নথকে আল্লাহ্‌ না হাড়ের ন্যায় শক্ত না গোশতের ন্যায় নরম করে সৃষ্টি করেছেন। নখ বর্ধনশীল, ভঙ্গে পুনঃ জন্মে বেশী বেড়ে গেলে কেটে ফেলা হয়। নিদ্রায়, জাগরণে চুলকাতে হাত আপনা থেকে সেখানে যায়, আল্লাহ্‌ একে এই কার্যকারিতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ্‌ মানব দেহের দুটি রান আর দু”খানি নালা৷ সৃষ্টি করেছেন। সেগুলি প্রসারিত করা যায়। তার সাথে সৃষ্টি করেছেন দৃ'খানি পা। তার উপর ন্তর করে দাঁড়ান যায়, তার সাহায্যেই চলাফেরা. করতে হয় আর দৌড়ানোর সময় দৌড়ানো যায়। পায়ের আঙ্গুলেও নখ রয়েছে, যার ফলে আঙ্গুলের শোভা বর্ধন হয়েছে আর হেফাজতের কাজও হয়ে থাকে। এসবই আল্লাহ্‌ মানবদেহের নাপাক বীর্য দ্বারা সৃষ্টি করেছেন। শরীরের অস্থিগুলিও আল্লাহ্‌ সেই অপবিত্র বীর্যে তৈরী করেছেন। অস্থিগুলি দেহের খুটি স্বরূপ। তার উপর সারাটি দেহ নির্ভরশীল। অস্থিগুলির গঠন ও আকৃতি লক্ষ্য কর, তা কত রকমের বাঁকা, সোজা, লঙ্বা, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।