সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ৪৯ কানে প্রবেশ না করে। কানের ছিদ্রের উপরে এক-একটি ঝিনুকাকৃতি পাখা সৃষ্টি করা হয়েছে, যা শব্দকে সংযত করে কানের ছিদ্রে প্রবেশ করতে সাহায্য করে। কানের পাখায় আল্লাহ্র এমন তীক্ষ অনুভূতি দান করেছেন যে, কোন ক্ষতিকর প্রাণী বা কোন কিছু কান স্পর্শ করা মাত্রই টের পায়। কানের ছিদ্রকে বক্র এবং পেঁচানো করে সৃষ্টি করা হয়েছে, যাতে শব্দ দীর্ঘ হয়ে ভিতরে প্রবেশ করে আর কোন কীট পোকা প্রভৃতি সহসা কানের ভিতরে ঢুকে পড়তে না পারে। পেঁচানো পথে ভিতরে যেতে বিলম্ব হয়। আর তা বের করা বা ধ্বংস করা সম্ভব হয়। নাকের প্রতি লক্ষ্য কর! মুখমণ্ডলের মধ্যখানে উন্নত নাসিকাটি কি সৌন্দর্য সৃষ্টি করেছে। তাঁর দুটি ছিদ্রে ঘ্রাণের অনুভূতি শক্তি সংরক্ষিত করা হয়েছে। যদ্বারা খাদ্য ও পানীয় দ্রব্যের ঘ্রাণ অনুভব করা যায়। ইহার সাহায্যে লা করা যায় খোশবুর আনন্দ আর নাক বন্ধ করে রক্ষা পাওয়া যায় বদ্‌বু থেকে। নাসিকার সাহায্যেই নির্মল বায়ু সেবন করে প্রাণকে সজীব করা সম্ভব হয়। আর দেহের অভ্যন্তরীণ তাপও এর ফলে বৃদ্ধি পায়। এই নাসারন্ধ মানুষের বহু প্রয়োজনে আসে। শব্দ নির্গমনে জিহ্বার সাহায্যে স্বর উচ্চারণ শ্বাস-প্রশ্বাস চলাচল এসব ব্যাপারে নাসারন্ধ কাজে আসে। কোন কোন লোকের নাসারন্ধ খুব সরু, আবার কারো কারো খুব বড়, কোনটি দীর্ঘ, কোনটি বা হুস্ব, এসব বিভিন্নতার কারণেই স্বরের তারতম্য হয়। এ কারণে দুজনের স্বর কখনও এক রকম হয় না। যেমন দু'জনের আকৃতি কখনও এক হয় না, তেমনি দু'জনের স্বর কখনও এক রকম হয় না। স্বর শুনে লোক চেনা যায়। যেমন চেনা যায় একজনের চেহারা দেখে। এই বিভিন্নতার মধ্যে রয়েছে আল্লাহ্‌র সুনিপুণ কারিগরির নিদর্শন। এই বিভিন্নতা আল্লাহ্‌ রোজে আল থেকেই করে রেখেছেন। হযরত আদম আর হাওয়ার আকৃতির মধ্যেও ছিল বিভিন্নতা, সেই বিভিপ্নতা তাদের আওলাদের মধ্যেও চলে আসছে। আল্লাহ্‌র সুনিপুণ কুদরতের পরিচয় রয়েছে এই বিভিন্নতার মধ্যে। এই পার্থক্যের কারণে আমরা বেঁচে যাই বহু মুশকিল থেকে। আল্লাহ্‌ মানুষকে দু'খানা হাত দিয়েছেন, যার প্রয়োজনীয়তা শুমার করা কঠিন। হাত দু'খানা দ্বারা মানুষ করে উপার্জন আর প্রতিরোধ করে দুশমন। চওড়া পাঞ্জা, পাঁচটি আঙ্গুল এক সারিতে তৈরী করেছেন। পঞ্চম বা বৃদ্ধাঙ্গুলি কিছু একটু দূরে; যা প্রত্যেকটি জঙ্গুলির সাথে যোগাযোগ রাখতে পারে। হাতের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।