৪৮ সৃষ্টি দর্শন যে, কঠিন ও শক্ত হাড়গুলি দীতের সাহায্যে চুরমার করা যায়। এ কারণে মাড়ির গোশত বিশেষ শক্ত করে তৈরী করা হয়েছে। নরম হলে দীতগুলি সুদৃঢ় আর কাজের উপযুক্ত হতো না! খাদ্য উত্তমরূপে চর্বিত হওয়ার প্রয়োজন এই যে, খাদ্যদ্রব্য পেটে দিয়ে তা সহজে হজম হয়ে শরীরে পৃষ্টির সৃষ্টি করে। আর দেহকে কর্মক্ষম ও শক্তিশালী করে তোলে। দেহ-বিজ্ঞানীদের মতে খাদ্য পরিপাকের কয়েকটি স্তর রয়েছে। তার প্রথম স্তর হচ্ছে মুখ। তাকে প্রথম পরিপাক বলে। দীতের দুই পার্খে শক্ত মাড়ি রয়েছে, এর সাহায্যে শক্ত দ্রব্য চর্বণ করা যায়! ইহারা সুদৃঢ় গোড়ালী বিশিষ্ট মোতির মালার ন্যায় পরস্পর সম্নিহিত। দু'পাটি দীত মুখের মধ্যে অতি সুন্দর দেখায়। মুখের গহবরে আল্লাহ্ তরল লালা এমনভাবে গুপ্ত রেখেছেন, যা খাদ্যদ্রব্য চর্বণের সময় নির্গত হয়। আর তা খাদ্যের সাথে মিশে হজম ক্রিয়ায় সহায়তা করে। তা যদি অন্য সময়ে মুখ ভরে থাকত তবে কথাবার্তা বলা হতো ভারী অসুবিধা, আর মুখ খোলাই হতো কঠিন। কেননা, মুখ খুলতেই তা বের হয়ে পড়তো সুতরাং তা খাদ্য চর্বণের সময় বের হয়ে হজমের সহায়তা করে আর খাবার পরে লালা নির্গত হওয়া বন্ধ হয়ে যায়। এতে আল্লাহ্র অশেষ নৈপুণ্যের পরিচয় বিদ্যমান। অবশ্য পরে এতটা লালা থেকে যায়, যা কণ্ঠনালী সিক্ত রাখে, শুকিয়ে না যায়। যদি কণ্ঠনালী শুকিয়ে যেত তবে কথা বলা হতো দুঃসাধ্য। এমনকি কণ্ঠনালী শুকিয়ে যাওয়ারজ্ষলে শ্বাস গ্রহণ করা হয়ে পড়তো অসম্ভব, ফলে প্রাণনাশ অনিবার্য হয়ে পড়তো। আবার আল্লাহ্র হেকমত আর কৃদরতের প্রতি লক্ষ্য কর। তিনি মানুষের আহার করার জন্য জিহ্বায় স্বাদ গ্রহণের শক্তি নিহিত রেখেছেন, যাতে সে রুচিকর খাদ্য গ্রহণ করে আর অরুচিকর ও বিস্বাদ খাদ্য বর্জন করে। স্বাদের কারণে খাদ্য হয় আরামদায়ক আর সুখকর, আর সুস্বাদু খাদ্য অতি সহজে হজম হয়। খাদ্যদ্রব্য তাজা, বাসি, ঠাণ্ডা, গরম সব কিছু জিহ্বাই যাচাই করে। আল্লাহ্ বলেনঃ ঠপাার্ত 2 2 পাঞপা ভারে সে পালা ৩ পাশ রি --৮০৪ 325১০414০3০ আমি কি তার জন্য দুই চোখ জিহ্বা আর ষ্ঠ দেইনি? (সূরা বালাদ) আল্লাহ্ মানুষকে দুটি কান দিয়েছেন। কানের অভ্যন্তরে এক প্রকার তরল দ্রব্য রয়েছে, যা শ্রবণ শক্তিকে সংরক্ষণ করে। আর কীট প্রভৃতি অনিষ্টকর প্রাণী যাতে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।