সৃষ্টি দর্শন ৪৭ যেন চোখের দুখানি কপাট, প্রয়োজনে খুলে যায় আবার প্রয়োজন মত বন্ধ হয়ে চোখকে আপদ-বিপদ থেকে রক্ষা করে। চোখের হেফাজত ছাড়াও পলক সৃষ্টির মধ্যে চেহারার এবং চোখের সৌন্দর্যও নিহিত রয়েছে। এ কারণে পলকের পশমগুলি পরিমাণ মত সৃষ্টি করা হয়েছে। যদি খুব লহ্বা হতো তা হতো চোখের পক্ষে পীড়াদায়ক আর যদি খুব ছোট হতো তা হতো চোখের পক্ষে ক্ষতিকর। চোখের পানিকে আল্লাহ্ লবণাক্ত করে সৃষ্টি করেছেন, যাতে চোখের তিতরের ময়লা পরিষ্কার হয়ে যায়। পলকের উভয় পার্শ্ব কিছুটা নিন্নমুখী ঝুঁকানো, যাতে চোখের পানি চোখের কোণ দিয়ে বয়ে যেতে পারে। চোখের ভুগুলি যেমন চোখকে হেফাযত করে, তেমনি চেহারার সৌন্দর্যও বৃদ্ধি করে। ঝালরের ন্যায় সঙ্জিত পশমগুলি চেহারাকে অপরূপ শোভায় শোভিত করে। মাথা আর দাড়ির কেশগুচ্ছ আল্লাহ্ এভাবে সৃষ্টি করেছেন, যা একটা নির্দিষ্ট নিয়মে বর্ধিত হয়, মানুষ তা কেটে-ছেটে চেহারা ও আকৃতির সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। মুখ আর জিহবা আল্লাহ্র সুনিপুণ কারিগরির দুটি নিদর্শন। মুখ বন্ধ করার জন্য কপাট স্বরূপ দু'খানা ও সৃষ্টি করা হয়েছে, যা প্রয়োজনের সময় খোলা যায় আর যখন প্রয়োজন থাকে না তখন তা বন্ধ রেখে ক্ষতিকর দ্রব্য মুখে প্রবেশ করা থেকে রক্ষা করা যায়। তা ছাড়া দীত আর মাড়ির হেফাযতও ওষ্টের দ্বারা হয়ে থাকে। ওষ্ঠ না হলে মুখ দেখতে বিশ্রী আর তার হেফাযতও হতো না। কথা বলার সময় ওষ্ঠের সাহায্য প্রয়োজন। ওষ্ঠের সধ্ালনে বর্ণ উচ্চারণ করা হয়। বর্ণের সাহায্যে শব্দের সৃষ্টি হয়; আর” তার সাহায্যে মানুষ মনের ভাব ব্যক্ত করে। ওষ্ঠের সাহায্যে পানাহারে সুবিধা হয়। মুখের মধ্যে খাদ্য নাড়াচাড়া করার বেলায় ওষ্ঠের সাহায্য প্রয়োজন। দ্তপাটির গঠন দেখ। আল্লাহ্ কিভাবে তা গঠন করেছেন। দীতগুলি বত্রিশ খণ্ডে বিভক্ত করা হয়েছে। সবগুলি খণ্ড একখানা হাড় করে তৈরী করা হয় নাই। যদি তা হতো, তবে তা হতো ভারি অসুবিধাজনক। দীতগুলি যেভাবে আল্লাহ্ সৃষ্টি করেছেন তাতে দু” একটি দীত নষ্ট হলে বাকীগুলি ব্যবহার করা যায়। যদি দীত একখানা অভিন্ন হাড় হতো তবে তা সম্ভব হতো না। মুখের শ্রী সৌন্দর্য ছাড়াও দাঁত দ্বারা অনেক কাজ করে থাকি। দীত ছাড়া আহার করাই কঠিন হতো। কোন শক্ত দ্রব্য খাওয়া চলতো না। দীত এমন মজবুতভাবে গড়া [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।