১০ সৃষ্টি দর্শন ইমাম গাজ্জালী নিজ দেশের আহাম্মদ বিন মুহাম্মদ রাকানী নামক এক বিজ্ঞ আলেমের কাছে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এর পর তিনি জুরজানের বিখ্যাত আলেম আবু নসর ইসমাইলের কাছে শিক্ষা লাভ করেন। ওস্তাদের নিকট থেকে বক্তৃতাগুলো শিক্ষার্থীগণ নোট করে নিতেন। সেকালে শিক্ষার এই রীতি ছিল। এরপরে তিনি তৎকালীন প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র নিশাপুর চলে যান। সেখানে তিনি প্রসিদ্ধ আলেম আবদুল মালেক জিয়াউদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন। জিয়াউদ্দিন ছিলেন একজন উচ্চ শ্রেণীর বিদ্বান পপ্ডিত। তাঁর কাছে শিক্ষা অর্জনের পর গাজ্জালী বিশেষ খ্যাতি অর্জন করেন এবং বড় বড় জ্ঞানীর সভায় জ্ঞানমূলক বিতর্কে জয়লাভ করতে থাকেন। তুসের নিজামুল মূলকের দরবারে এক সময় এক বিতর্ক সভার অনুষ্ঠান হয়। সেখানে দূর-দূরাত্ত থেকে খ্যাতনামা বিদ্ধানগণ সমবেত হয়েছিলেন। এই সভায় ইমাম গাজ্জালীও উপস্থিত ছিলেন। বিতর্কে যিনি বিজয়ের মুকুট লাত করেন, তিনি ছিলেন তরুণ বয়ঙ্ক আলেম ইমাম গাজ্জালী। এই সাফল্য এবং বিজয় তাঁর খ্যাতি বহুশুণ বাড়িয়ে দিল। ইমাম গাজ্জালীর শিক্ষা জীবনের একটি প্রসিদ্ধ ঘটনা। তিনি এক সময় নিজ পিতৃভূমি তুসে আসছিলেন। পথে কাফেলা ডাকাত কর্তৃক লুষ্ঠিত হলো। ইমাম গাজ্জালীর যা কিছু সম্বল ছিল, তাও লুট হয়ে যায়। ইমাম গাজ্জালী ওস্তাদগণের বক্তুতার নোট খাতাগুলো লুঠিত হওয়ায় সর্বাপেক্ষা বেশী মর্মাহত হয়েছিলেন। তিনি ডাকাত সর্দারের কাছে গিয়ে সে কাগজগুলো ফেরত চাইলেন। ডাকাত হেসে বললো, "তবে কোন ছাই পড়েছ£” এই বলে ডাকাত কাগজগুলো ফেরত দিল। কথাটা অবশ্য সামান্যই শুনতে; কিন্তু ইমামের মনে ডাকাতের কথাটি এমন দাগ কেটে গেল যে, তিনি জীবনে যা কিছু শিখতেন মুখস্থ করে রাখতেন। হাদীস শিক্ষা তৎকালীন প্রচলিত শিক্ষা সমাপ্তির পর তিনি হাদীস শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। তিনি হাদীস শিক্ষার জন্য আল্লামা ইসমাইল হাফসী এবং হাফেজ ওমর বিন আবিল হাসান রুসানীকে নির্বাচিত করেন। এরা উভয়েই হাদীস শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.