সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

ৃ্টি দর্শন ৪১ ০ পা 0৩ 2 পাশা টা পালা পালিত পা পাক লা ১১০৮০) ০৮৯১০) ১৩ ৩5৪5 ০১, 0 শা ০৫ পপ গান পা ০৩১৩৪ (৯ ৯হ১ আর আল্লাহ্‌ তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন, যা থেকে তোমরা পান কর, আর তা থেকে সৃষ্টি হয় লতা, তাতে তোমাদের পশুগুলি চড়াও আর বর্ষার পানিতে তোমরা ফসল উৎপাদন কর, জয়তুন, খেজুর, আঙ্গুর, সব রকমের ফল, নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীলদের জন্য আল্লাহ্‌র একত্বেরনিদর্শন। (সূরা নাহলঃ আয়াত ১০, ১১) আল্লাহ্‌র কুদরতের নিদর্শন দেখ। বর্ষার মওসুমে মাঝে মাঝে হয় বর্ষার বিরাম, আসমানে থাকে না মেঘের চিহ্ন, বায়ুও প্রশমিত। এতে লোকের জোটে সুযোগ আর অবকাশ। যদি সারা বর্ষাকালেই বৃষ্টি হতে. থাকত, তবে মানুষ আর অন্য সব প্রাণী উঠতো অতিষ্ঠ হয়ে। এমনি যদি অবিরাম বাযুপ্রবাহ বন্ধ থাকত তবে তা হতো সবার জন্য অশেষ কষ্টের কারণ। লোকের কাজ-কর্ম হয়ে পড়তো অচল। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে, যখন বর্ষাধারা বিরামহীনতাবে পড়তে থাকে তখন ফসল নষ্ট হয়ে যায়, ঘরবাড়ী ধসে পড়ে, পানিতে প্লাবিত হয়ে যায় পথ-ঘাট, যানবাহন চলাচল যায় বন্ধ হয়ে। এভাবে ব্যবসা-বাণিজ্য দারুণ বাধাগ্রস্ত হয়ে পড়ে। আর যদি শুরু হয় একাধারে অনাবৃষ্টি এবং বাতাস বন্ধ হয়ে যায়, তাতে শরীর যায় শু হয়ে। ক্ষেতের ফসল সব জ্বলে পুড়ে যায়, খাল-বিল পুকুর ডোবার পানি যায় ফুরিয়ে আর যা অবশিষ্ট থাকে, তা হয়ে পড়ে দুষিত। এতে আবহাওয়া দুষিত হয়ে পড়ে, দেখা দেয় মহামারী। ফসল উৎপাদন হ্রাস পায়, অথবা একদম বন্ধ হয়ে যায়, ফলে দেখা দেয় জিনিসপত্রের দুর্মূল্য। তৃণের অভাবে পশু হয়ে পড়ে শীর্ণ আর দুর্বল। চারণতৃমি তৃণহীন শুষ্ক মাঠে পরিণত হয়। মৌমাছি আহরণ করতে পারে না মধু। মোটকথা, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি যেটাই হোক, মানুষ-পশু-পাখী আর তৃণলতা, কীট পতঙ্গ সবারই জন্য তা হয় বিপর্যয়ের কারণ। এ কারণেই আল্লাহ্‌ বৃষ্টির পর খরা আর খরার পর বৃষ্টি বিধিবদ্ধ করেছেন, যাতে একটির ক্ষতি অপরটির দ্বারা পুরণ হয়। বায়ুমণ্ডলে ভারসাম্য সৃষ্টি হয় আবার তাতে দেখা দেয় নানা সুফল। আল্লাহ্‌র অসীম কুদরতের ফলে প্রকৃতিতে শূ ঙ্খুলা বিরাজ করছে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011 ?

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।