সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৪৩ সৃষ্টি দর্শন লোক তাঁদের প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানী রফতানী করতে পারত না। ফলে উদ্ৃত্ত দ্রব্যাদি অপচয় হতো। অন্য দেশের লোক হয়তো সে জিনিসের অভাবে কষ্ট ভোগ করতো। | দেখ! আল্লাহ্‌ বাতাসকে কিরূপ সুক্ষ করে সৃষ্টি করেছেন। বায়ু অতি সুক্ষ হওয়ার কারণে সহজেই সব জায়গায় তাহা প্রবেশ করতে পারে আর দুর্গন্ধ ও দুষিত বায়ু দূর করে স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে, অন্যথায় দুর্গন্ধে সারাদেশ পরিপূর্ণ হয়ে যেত। আর হাওয়া দুষিত হয়ে রোগ-ব্যাধি বিস্তার করত আর তা হতো মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য ধ্বংসের কারণ। বায়ুপ্রবাহ ধুলি-বালি উড়িয়ে নিয়ে যায়, বাগানের উপর দিয়ে যখন সে বায়ু চলে, তখন গাছের পাতাগুলি পরিষ্কার করে দেয়! এতে পাতা সজীব ও জীবন্ত হয়ে উঠে। এমনিভাবে বায়ু পাহাড়ের উপর মাটির স্তর জমিয়ে দেয়, যাতে সেখানে কৃষি কাজ সম্ভব হয়। সমুদ্র উপকূলে বায়ু প্রবাহে যে তরঙ্গ সৃষ্টি হয় এতে আহ্বর প্রভৃতি সুগন্ধিযুক্ত মূল্যবান দ্রব্য উৎপন্ন হয়। পড়ে। যদি বায়ু এভাবে পানিকে বিক্ষিপ্ত না করতো তবে মেঘের পানি জমা হয়ে এক জায়গায় পড়তো, তাতে জানমালের ক্ষতি হতো। আল্লাহ্‌ তাঁর অসীম কুদরতে বায়ুর স্বাহায্যে পানি এত সহজে পৃথিবীতে ছিটিয়ে দেন যে, এতে কারো কোন প্রকার ক্ষতি হয় না। পানি. এই ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাগুলি ক্রমান্বয়ে বিস্তারিত ভূ-খণ্ডে বর্ষিত হয়ে নহর-নালার রূপ নিয়ে প্রবাহিত হয়। তারপর এর ব্যাপক কার্যকারিতা দেখ, আল্লাহ্‌র দোস্ত দুশমন সকলেরই এতে সমভাবে উপকার হয়ে থাকে। বায়ু যেমন জীবনের জন্য অপরিহার্য তেমনি আল্লাহ একে অফুর্ত সৃষ্টি করেছেন। এর সীমাহীন উপকারিতার মধ্যে প্রতিভাত হয় আল্লাহ্‌র সীমাহীন কুদরত। আল্লাহ্‌ বলেনঃ ০92৩৫ 5 পাপ ১৮৬০ 2 2 ৫৫ € উপ পাপা ০ 0 ৮০ ০০৬৮৬ শছএ ৮১০ বিরতি 0১১95এ0। ৯৯ কি দক 22 হত পচ এ [0191099,9099125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।