বায়ু সৃষ্টির রহস্য আল্লাহ্বলেনঃ টস আর আমি বায়ু প্রবাহিত করে থাকি যা মেঘকে পানি দ্বারা তরে দেয়। (সূরা হজর) অতঃপর আমি সেই পানি আসমান থেকে বর্ষণ করি, তা তোমরা এত পানি সঞ্চয় করতে সক্ষম নও। আল্লাহ্ তাঁর অপার কুদরতে বায়ুকে পানি মিশ্রিত করে সৃষ্টি করেছেন। যদি এ বায়ু না হতো তবে শুষ্কতার কারণে জীবজন্তু ধ্বংস হয়ে যেত। বায়ুপ্রবাহ প্রাণীদেহে লেগে সেগুলির শরীরের উত্তাপ নিয়ন্ত্রিত করে! বায়ু স্থলচর প্রাণীর জন্য তেমনি অপরিহার্য, যেমনি জলচর প্রাণীদের জন্য পানি। বায়ু যদি শরীরে না লাগে আর দেহের অভ্যন্তরে না পৌছে অথবা অল্পক্ষণের জন্যও যদি বায়ু বন্ধ হয়, তবে সারা দেহের তাপ হৃদপিণ্ডে গিয়ে পৌছে আর উত্তাপের আধিক্য প্রাণনাশ হয়, যা আমরা শ্বাসরদ্্ধ হওয়ার এবং বায়ুবদ্ধ হওয়ার ফল বলে প্রকাশ করে থাকি। তারপর লক্ষ্য কর আল্লাহ্র কুদরতের প্রতি, যার ফলে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে চালিয়ে নিয়ে যায়। আর জলহীন উর ভূমিকে বর্ষা দ্বারা সিধ্রিত করে। এভাবে আল্লাহ্র কুদরতে আমাদের ফসলের জমি উর্বর হয়। যদি আল্লাহ্ বায়ু দ্বারা মেঘ নানা স্থানে পরিচালনা না করতেন তবে পানির ভারে হয়ত মেঘ এক স্থানেই দাঁড়িয়ে থাকত অথবা একই স্থানে বর্ধা হতো। ফলে আমাদের বাগ-বাগিচা যেত শুকিয়ে ও ধ্বংস হয়ে। বাতাসের সাহায্যে নদীতে ও সমুদ্রে জাহাজ চলাচল করে। এভাবে এক দেশের পণ্যদ্রব্য অন্য দেশে আমদানী ও রফতানী করা হয়। (বাম্পযুগের পূর্বে সমুদ্রে বড় বড় জাহাজ বাদামের সাহায্যেই চলাচল করত)। যদি এভাবে জাহাজে মাল চলাচল না হতো তবে ব্যবসা-বাণিজ্যের প্রসার হতো না এবং [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।