সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ সৃষ্টি দর্শন পাকস্থলীতে পৌছতে এবং হজম করতে সাহায্য করে। পিপাসার সময় পানি পান করতে কি তৃপ্তি, তা পান করে সব ক্লান্তি আর অবসাদ কাটিয়ে উঠে। দেহে অনুভূত হয় পরম শান্তি। পানি দিয়ে গোসল করি, এতে শরীরের ময়লা দূর হয়, ময়লা ও অপরিচ্ছন্ন কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার পবিত্র করি। পানি মাটির সাথে সহজে মিশে যায়, যাতে আমাদের ঘর-দরজা তৈরী করা সহজ হয়। যে সুপেয় পানীয় তৈয়ার করি। বড় বড় অগ্নিকাণ্ডের সময় পানির দ্বারা তা নির্বাপিত করা হয়। জ্বলন্ত আগুনের শিখার উপর পানি ছিটিয়ে দিলে তা ঠাণ্ডা হয়ে যায়। মানুষ যখন চরম ক্রোধাশ্থিত হয়, তখন পানি পান করলে ক্রোধ নির্বাপিত হয়! মৃত্যুকালে যখন নিদারুণ কষ্ট হয় তখন পানি পান করালে তা কতকটা লাঘব হয়। মজুর সারাদিন পরিশ্রম কর যখন শীতল পানিতে অবগাহন করে এবং এক গ্লাস ঠাণ্ডা পানি পান করে, তখন তার সারাদিনের ক্লান্তি ভূলে যায়। পানাহারের প্রত্যেকটি জিনিস তৈরী করতে পানির মিশ্রণ অপরিহার্ষ। সুতরাং আল্লাহ্‌র সৃষ্ট এই অমূল্য নেয়ামত কত প্রচুর পরিমাণে আমরা ভোগ করি! যদি পানি এত প্রচুর পরিমাণে না হতো, তবে আমাদের জীবন বড় দুঃসহ হত আর আমাদের কষ্টের সীমা থাকতো না। সুতরাং শোকর সেই আল্লাহ্র, যিনি পানি সৃষ্টি করে এত প্রয়োজনে ব্যবহার করার আমাদিগকে সুযোগ দিয়েছেন। আর অসংখ্য কাজে ব্যবহার করার সুযোগ দিয়ে আমাদের জীবনযাত্রাকে সহজ ও শান্তিময় করেছেন। আল্লাহ্র এসব দান যদি গণনা করতে চাই তা হবে আমাদের জন্য অসম্ভব। কুরআন মজীদে ঘোষিত হয়েছেঃ প ০৮৫ ₹ ও পাপা ৯ ৫েশতা 5 পা -৯৪১4৬০০ ৩০ ৩১5 তোমরা যদি আল্লাহ্র দানগুলি শুমার করতে চাও তা তোমরা কখনও পারবেনা। (সূরা ইবরাহীমঃ আয়াত ৩৪-এর অংশ) [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।