সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ 102
📝 Text 📖 PDF

হযরত ইমাম গাজ্জালী (রঃ)-র সংক্ষিপ্ত পরিচয় ইমাম গাজ্জালী ছিলেন একাধারে সত্যিকার অর্থে আলেম, আধ্যাত্মিক সাধক এবং একজন সুবিজ্ঞ গ্রন্থকার। তাছাড়া তিনি এক নিষ্ঠাবান সংহ্কারকও ছিলেন। তিনি গাজ্জালী নামেই খ্যাত। নামকরণ ও জন্ম তারিখ ইমাম গাজ্জালীর আসল নাম মুহাম্মাদ আবূ হামেদ। গাজ্জালী উপাধি এবং ওরফী নাম। জয়নুদ্দীন তাঁর উপনাম। অধিকাংশ এ্রতিহাসিকের মতে তুসের 'গাজ্জাল' নামানুসারে তীর "গাজ্জালী, নামকরণ করা হয়েছে। তবে প্রকৃত কথা এই যে, 'গাজ্জাল' থেকেই তিনি গাজ্জালী নামে খ্যাত হন। এর অর্থ হলো সূতা কাটা। তাঁর পিতা উন কাটতেন এবং তার তেজারত করতেন। এ কারণে তাঁকে গাজ্জালী বলা হতো। ইমাম গাজ্জালী খোরাসান জেলার অন্তর্গত তৃসের ভাহেরায় ৪৫০ হিজরীতে জন্মগ্রহণ করেন। পিতার অন্তিমকালে তিনি তাঁর দুই পুত্র মুহাম্মদ গাজ্জালী ও আহাম্মদ গাজ্জালীকে শিক্ষা-দীক্ষা দানের উদ্দেশ্যে এক বন্ধুর হাতে সোপর্দ করে যান। শিক্ষা- দীক্ষা পৈতৃক পুঁজি ফুরিয়ে গেলে পিতার সেই ধার্মিক বন্ধুও আর্থিক অনটনের কারণে ইমাম গাজ্জালীকে এক মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখানে শিক্ষার্থীদের জন্য খাওয়া-পরারও ব্যবস্থা ছিল। ইমাম গাজ্জালী তীর শিক্ষাজীবনের কথা প্রসঙ্গে বলেনঃ আমি পার্থিব উদ্দেশ্যে এবং জীবিকার জন্যই ইল্ম শিক্ষা শুরু করেছিলাম; কিন্তু দেখা গেল, ইল্ম সেভাবে অর্জিত হবার. নয়, বরং একমাত্র আল্লাহ্‌র জন্যই ইল্ম অর্জিত হতে পারে। আজকের ন্যায় তখনকার দিনে ফুল_ মাদ্রাসা ছিল না। শিক্ষার্থীগণ মসজিদ এবং খানকাগুলোতে ইল্ম শিক্ষা করতেন। [01910999099 125 ৬৬/5/.8111001118.00101

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.