৩২ সৃষ্টি দর্শন বাঞ্চিত হয়ে পড়ে। আর বর্ষা নেমে আসার পূর্ব পর্যন্ত লোক সে পানির সাহায্য নেয়। 'যে সকল পর্বতের ভিতরে পানি জমবার কোন ব্যবস্থা নেই, সেখানে বরফের আকারে পর্বতের উপর পানি সঞ্চিত করে রাখার ব্যবস্থা করা হয়েছে। সূর্যের উত্তাপে যে অল্প অল্প বিগলিত হয়ে নদীনালা আর স্লোতধারায় গিয়ে জমিনের বাসিন্দাদের প্রয়োজন মেটায়। পাহাড়ের উপর অনেক জায়গায় বড় বড় জলাশয় থাকে। সেখানে অনেক পানি সঞ্চিত থাকে, আর প্রয়োজনের ক্ষেত্রে তা দিয়ে প্রয়োজন মিটানো হয়। যেমন বড় বড় শস্য গুদাম থেকে প্রয়োজনের সময় কাজে লাগান হয়। এছাড়া পাহাড় অঞ্চলে বিশেষ ধরনের বৃক্ষ আর লতা-গুল্মাদি পাওয়া যায়, যেগুলি অন্য কোথাও পাওয়া যায় না। পাহাড়ে অনে বড় বড় বৃক্ষ জন্মে। দালান, নৌকা, জাহাজ ইত্যাদি নির্মাণে সেই বৃক্ষের কাঠই বিশেষভাবে ব্যবহৃত হয়। এ কাঠ অন্য কোন বৃক্ষ থেকে পাওয়া যায় না। পাহাড়ে সুন্দর স্বাস্থ্যকর স্থান রয়েছে। সেখানে মানুষ অবকাশ যাপন করে থাকে। শুধু মানুষই নয়, বরং চতুষ্পদ ও অন্যান্য প্রাণীদের জন্যও পাহাড়ের উপর রয়েছে চারণভূমি আর বিশ্রামের জন্য খোলা প্রান্তর। মৌমাছিরা পাহাড় অঞ্চলে মৌচাক তৈরী করে। মৃতদেহ দাফন করার জন্য পাহাড়কে নিরাপদ স্থান বলে গণ্য করা হয়। আল্লাহ্ বলেনঃ পা 1 ৮€% ১০৮০ ঠিক পা ১ ৫৩ 2 পাপা - ০০৯ চাি) ৬ এট ভি ০০১০৪ ১০৪৩ আর তারা পাহাড়ে নিরাপদ গৃহ নির্মাণ করে থাকে। (সুরা হজর) পাহাড়ের আর একটি উপকারিতা এই যে, পথিকের পথঘাট নির্ণয়ের উদ্দেশ্যে পাহাড়ের উপর বড় বড় নিশান গেড়ে দেওয়া হয়। ভ্রমণকারীদের ভ্রমণের সময় পথ নির্ণয়ে এ দিয়ে যথেষ্ট সাহায্য হয়ে থাকে পর্বতের আর একটি উপকারিতা এই যে, ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্যদল যারা শত্রুদের সাথে যুদ্ধে অপারগ, তারা পর্বতে আশ্রয় নিয়ে থাকে, আর পাহাড়কে দুর্গের পরিবর্তে ব্যবহার করে শত্রুর হামলা থেকে আত্মরক্ষা করে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।