২৪ সৃষ্টি দর্শন এসে যায় এবং অন্ধকার অংশ আলোকিত হয় আর উত্তাপ লাভ করে। এতাবে সূর্যের আলো আর তাপ পৃথিবীর সর্বাংশে পতিত হয়। এবার রাত্রি আর দিনের প্রতি লক্ষ্য কর। দিনের ও রাত্রির আবর্তন বিবর্তনের নিয়মানুবর্তিতার মধ্যে সৃষ্টির বহু কল্যাণ নিহিত। সে নিয়মে যদি কিছুমাত্র ব্যতিক্রম ঘটে তবে পৃথিবীতে বসবাসকারী প্রাণীগুলির প্রতি তার কম বেশী প্রভাব পড়বে। জীবন হোক বা উদ্ভিদ হোক কেউ সে প্রভাব থেকে বাঁচতে পারে না। যেমন প্রাণী যতক্ষণ দিনের আলোতে থাকবে ততক্ষণ সে কাজে নিয়োজিত থাকবে-_এতে তার শক্তি হ্রাস পাবে। অথবা পশুগুলি মাঠে চড়তে থাকবে- তাতে উহার সীমার বাইরে চলে যাবে। যে কোন কাজ সীমার বাইরে চলে গেলে তার ধ্বংস অনিবার্ষ। আর উদ্ভিদ জগৎ দেখ, যদি অবিরাম অত্যধিক তাপ পায় তবে তা শুকিয়ে জ্বলে যাবে। এমনি যদি অবিরাম রাত থাকে তবে মানুষ এবং পশু সবারই জীবিকার বেলায় বিপর্যয় সৃষ্টি হবে। প্রাকৃতিক উত্তাপ শীতল হযে পড়বে, এতে জীবজগত আর বৃক্ষ_-লতাদি ধ্বংস হয়ে যাবে। তেমনি সূর্যের রশ্মি ও তাপের অভাব হলে প্রাণী ও উত্তিদ জগতের অনুরূপ অবস্থা হবে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।