সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শন ২৩ লাভ করে। প্রবাদ আছে- প্রত্যেক নতুনত্ব রয়েছে স্বাদ। সময় নির্ধারণ আর সেই অনুসারে কাজগুলো নিয়ন্ত্রণ করা সূর্যের উদয়-অস্তের নিয়মেরই অধীন। দেখ! আল্লাহ্‌ রাতকে শান্তির ও বিশ্রামের অবকাশের আর দিনকে জীবিকা উপার্জনের জন্য কিভাবে সৃষ্টি করেছেন। তারপর খতুর বার্ষিক বিবর্তন, প্রতি মওসুমে আবহাওয়ার প্রভাব হচ্ছে এসবের মূল সূর্যের গতিবিধির প্রতিক্রিয়া। আবার আবহাওয়ার পরিবর্তনে তাপ ও শৈত্যের প্রভাব বৃক্ষাদি ও উদ্ভিদ আর তার ফল- ফুলের উপর পড়ে থাকে। সূর্যের উদয়-অন্ত ও মওসুমের বিবর্তনের ফলে মেঘ সৃষ্টি এবং যথাসময়ে বর্ষা হওয়াও এরই উপর নির্ভরশীল, যা মানব জগত আর উদ্ভিদ জগতের জীবন ধারণের উপলক্ষ। আর মানব প্রকৃতিতে পরিবর্তনও এই ঝতৃর বিবর্তনের প্রভাবের অধীন। মানব প্রকৃতির উান-পতন, আর ভারসাম্যের মুলে রয়েছে সূর্যের বিবর্তনের প্রতিক্রিয়া। মোটকথা, রোগ হওয়া, রোগ হতে সি উট হওয়া, এও সূর্যের আবর্তন এবং বিবর্তনের ফল। এসব স্ব স্ব ধারায় নিদিষ্ট সময়ে একের পর এক ঘটে যাচ্ছে। এর মধ্যে রয়েছে অসংখ্য রহস্য আর কল্যাণ। সে সব দেখে শুনে, ভেবে চিন্তে সেই স্রষ্টার সৃষ্টি রহস্য আর তার নৈপুণ্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। তিনি তীর অসীম কুদরতে পরম নৈপুণ্যে এই বিশ্ব সার নিয়ন্ত্রিত ও পরিচালিত করেছেন। মহা কল্যাণময় সেই সুনিপুণ অষ্টা। পুনঃ সূর্যের কক্ষ পরিক্রমা, যার ফলে বার্ষিক গতি আবর্তিত হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত প্রভৃতি খতুর আবির্তাব এরই উপর নির্ভরশীল। এর দ্বারা বৎসর, মাস আর সপ্তাহের দিন গণনা এবং প্রতিটি জিনিসের বয়সের হিসাব এরই ফলশ্রুতি। সূর্যকে বিশ্বের অতি উচ্চ স্থানে স্থাপন করার প্রতি লক্ষ্য কর, আল্লাহ্‌ কি মহা কৌশলে একে উচ্চ স্থানে স্থাপন কর্রেছেন। যদি সূর্য একই স্থানে স্থির থাকতো তবে তার ফলে পৃথিবীর এক অংশই কেবল উপকৃত হতো; আর অন্যান্য অংশ তার তাপ ও আলো থেকে বঞ্চিত থেকে যেত। সুতরাং সারা জাহানে তার প্রভাব ও প্রতিক্রিয়া সমতাবে বিতরিত হতে পারতো না এবং আলো আর তাপ সর্বদা পৃথিবীর এক দিকে পড়তো। অপর অংশ ভা থেকে চিরদিন বঞ্চিত থাকতো। এটা সৃষ্টিকর্তার অপূর্ব কৌশল যে তিনি সূর্যকে গতিশীল করেছেন- সূর্য উদয়ের পরে যে অংশে তার আলো আর তাপ বিকীর্ণ হয় অস্তের পরে সে অংশে ছায়া [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।