সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ١٠٢
📝 نص 📖 PDF

সূর্য সৃষ্টির রহস্য আল্লাহবলেনঃ ০৮ ভি আল্লাহ্‌ সূর্যকে একটি সমুজল প্রদীপ করে সৃষ্টি করেছেন। (সুরা নৃহঃ আয়াত ১৬) আল্লাহ্‌ যে উদ্দেশ্যে সূর্যকে সৃষ্টি করেছেন, তার পুরোপুরি রহস্য তো এক আল্লাহ্‌ ব্যতীত আর কারো জানা নেই। আমরা আমাদের শক্তি, সাধ্য ও গবেষণা দ্বারা যা কিছু জানতে পেরেছি, তা এখানে উল্লেখ করছি। সূর্যের আবর্তনে দিন রাতের সৃষ্টি হয়। যদি তা না হতো তাতে দিনের বহু কাজই বিপর্যস্ত হতো। আর সাংসারিক কাজ কর্মও করা সম্ভব হতো না৷ জীবিকা উপার্জন কঠিন এবং দুঃসাধ্য হয়ে পড়তো। যদি সারা জগৎ শুধু অন্ধকারেই আচ্ছান্ন থাকত, তবে জগৎ আলোর স্বাদ হতে বঞ্চিত থাকতো আর কোন জিনিসের বং কি তাও জানা সম্ভব হতো না। যদি সূর্যের আলো না হতো, তবে শরীর সুস্থ থাকতো না-খাদ্যদ্রব্য পরিপাক হতো না। তেমনি যদি সূর্য কখনো অন্ত না যেত আর কেবল একটানা দিনই থাকতো তাতেও নানা অসুবিধার সৃষ্টি হতো। রাত্রিতে লোক বিশ্রাম করে দিনের কর্ম ক্লান্তি দূর করে, দেহকে পুনঃ কাজের জন্য সুস্থ করে তোলে; যদি সূর্য অস্তই না যেত আর রাত্রি না হতো তবে লোভ ও স্বার্থের বশবর্তী হয়ে লোক কাজ করতে থাকতো। অন্য দিকে আরাম ও বিশ্রামের অভাবে শরীরে নতুন শক্তি সৃষ্টি হতে পারতো না এবং একটানা কাজ করে দেহ অকর্মণ্য ও অবসাদগ্রস্ত হয়ে পড়তো। এতে শরীর পড়তো ভেঙ্গে আর যেতো বিকল হয়ে। এগুলোর কারণে রোগ-ব্যাধি অনিবার্য হয়ে পড়তো। তেমনি গৃহপালিত পণ্ড যেগুলো সারাদিন কাজ করে পরিশ্রান্ত হয়ে পড়ে, তারপর বিশ্রাম দেবার জন্য রাত্রে গোয়ালে বেঁধে রাখা হয় যাতে সারারাত বিশ্রাম গ্রহণ করে পরদিন পুনঃ কাজ করার উপযুক্ত হয়ে উঠে। রাত্রি না হলে একটানা কাজ করে করে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— صفحة ١٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.