সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দর্শশ ১৯ 2 তি এ পে -+১৪ পাটি 5 স্ঠ লোকগণ কি আসমানের দিকে তাকিয়ে দেখে না? আমি আসমানকে কত উচ্চ করে নির্মাণ করেছি আর তাকে নক্ষত্ররাজি দ্বারা সঙ্জিত করেছি আর এতে কোন ছিদ্র নেই। (সুরা কাফঃ আয়াত ৬) ৩৮৮০৪০3৪০১৪ ধা আরআল্লাহ্‌ই সপ্ত আসমান সৃষ্টি করেছেন। (সূরা বাকারা) তুমি আসমানের প্রতি লক্ষ্য করে দেখলে মনে হবে এই সারা জাহান একটি গৃহ, যেখানে আমাদের প্রয়োজনীয় সব কিছু মজুদ রয়েছে। আসমান ছাদস্বরূপ আর জমিন আমাদের বিছানা। আকাশকে আলোকিত রাখার জন্য আসমানের তারাগুলো আমাদের বিজলী বাতির স্থলবর্তী। আর মাটির গর্ভে খনিজ সম্পদ এভাবে সঞ্চিত রয়েছে যেন মূল্যবান সামগ্রী সংরক্ষিত করা হয়েছে। প্রত্যেকটি জিনিসই স্ব স্ব উদ্দেশ্য সাধনে নিয়োজিত। এই গৃহের মালিক মানুষ, আর এই গৃহের যাবতীয় আসবাবপত্র সবই মানুষের। গৃহের মালিকের প্রয়োজনে সংগৃহীত। কি উদ্ভিদ, কি জীবজগত সবই নিজ নিজ কর্মে ব্যস্ত। আল্লাহ্‌ আসমানের রং এমন সৃষ্টি করেছেন, যা" দৃষ্টির পক্ষে উপযোগী এবং শান্তিদায়ক। যদি আসমান উজ্ব্বল আলোকে আলোকিত হতো তবে চক্ষুকে ঝলসিয়ে দিত। নীল বর্ণ দৃষ্টির পক্ষে পছন্দসই ও আকর্ষণীয়। মানুষ যখন বিশাল আসমানের সীমাহীন প্রসারতা দেখে তখন তার মন আনন্দিত ও উল্লসিত হয়ে উঠে_বিশেষ করে আসমানে নক্ষত্ররাজি যখন পূর্ণভাবে ফুটে উঠে। চন্দ্র তার উজ্জ্বল আলোকে আলোকিত করে সারা দুনিয়া। দুনিয়ার বড় বড় বাদশাহ্‌ নিজ নিজ শাহী মহলগুলোকে সঙ্জিত. করার জন্য উত্তম হতে উত্তম জিনিসগুলো সংগ্রহ করে। নিজ দরবারের ছাদ সুদৃশ্য কারুকার্য খচিত করে। দেখে নয়ন মুগ্ধ হয় আর মন আনন্দিত হয়। কিন্তু এগুলোর প্রতি কয়েকবার দৃষ্টিপাত করার পর এতে কোন আকর্ষণ থাকে না। আপনা থেকে বিতৃষ্ঠা সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ্‌র সৃষ্টি আসমানের বেলায় এর বিপরীত। এর প্রাকৃতিক শোভা সৌন্দর্য, এর সীমাহীন বিশালতা এবং নক্ষত্ররাজির চাকচিক্যের প্রতি যতই তাকান হউক না কেন, কখনও বিতৃষ্ণা আসবে না, বরং সৃষ্টির রকমারি কারুকার্য, আর নৈপুণ্যের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।