Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৯৯ “উমর ইবনে আবদুল আযীয এবং তীর পুত্র আবদুল মালিক রেঃ) আমীরুল মুমিনীন উমর ইবনে আবদুল আযীয (রঃ) এইমাত্র পূর্ববর্তী খলীফা সুলাইমান ইবনে আবদুল মালিকের দাফন শেষ করলেন। তাঁর হাতে এখন পর্যস্ত লেগে আছে কবরের মাটি। ঠিক এমনি মুহূর্তে তিনি অনুভব করলেন__আশেপাশে কিসের যেন কম্পন আর সেই সাথে চাপা গজন__ £ কী হলো?! __বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন। £ হে আমীরুল মুমিনীন! এটা খলীফার জন্য তৈরী বিশেষ এক দ্রুতযানের শব্দ, আপনাকে বহন করার জন্য এইমাত্র যেটা এখানে নিয়ে উপস্থিত লোকদের মুখে একথা শুনে তিনি চোখের কোণ দিয়ে একবার সেদিকে তাকালেন এবং তার কম্পিত ও ভগ্ন আওয়াজে-_ অনিদ্রা ও ক্লান্তি যাকে দুর্বল ও ক্ষীণ করে তুলেছে, বললেন__ £ ওটা দিয়ে আমি কী করবো?! আমার সামনে থেকে সরাও ওটা, আল্লাহ তোমাদের বরকত দিন.... আমার খচ্চরটা নিয়ে এসো, ওতেই আমার চলবে..... তিনি খচ্চরের পিঠে চড়ে বসলেন, তখন তার সামনে এগিয়ে আসলো পুলিশ প্রধান সহ একদল পুলিশ, যাদের প্রত্যেকের হাতে শোভা খলীফাকে শক্ত প্রহরার মধ্যদিয়ে নিয়ে যাওয়াই ছিলো তাদের উদ্দেশ্য । পুলিশ প্রধানের দিকে ফিরে তিনি বললেন-__ আপনাকে এবৎ আপনার এই বাহিনীকে ধন্যবাদ, আমার কোন প্রহরীর প্রয়োজন নেই। কারণ আমি সব মুসলমানের মতই একজন ব্যক্তি মাত্র...... তাদের রাত-দিন আর আমার রাত-দিনের মাঝে কোন পার্থক্য

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।