Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন কিন্ত এত উপস্থিত বুদ্ধি, চিন্তাশক্তি ও অসামান্য মেধা সত্তেও কখনো কখনো ইয়াস (রঃ) এমন মানুষের মুখোমুখী হয়েছেন যিনি যুক্তি দিয়ে তার যুক্তিকে প্রতিরোধ করেছেন এবং যার সামনে তিনি লা জবাব হয়ে তিনি নিজের সম্পর্কে বলেছেন_ £ কেউ কখনো আমাকে যুক্তি দিয়ে পরাজিত করতে পারেনি একটি মাত্র লোক ছাড়া। সেটা ছিলো এরকম যে, বসরা নগরীর আদালতে এজলাস চলাকালে এক সাক্ষী আমার সামনে বলতে লাগলো-_“অমুক জায়গার বাগানটির আসল মালিক অমুক” একথা বলেই সে আমার কাছে বাগানটির সীমানা বর্ণনা করতে লাগলো। আমার ইচ্ছা হলো-_কেমন সাক্ষী, একটু যাচাই করে দেখি। আমি তাকে জিজ্ঞাসা করলাম-_-এঁ বাগানে কতগুলো গাছ আছে? কিছুক্ষণ সে মাথা নিচু করে থাকার পর আমাকে জিজ্ঞাসা করলো-_ £ “মাননীয় বিচারক! এই আদালতে আপনি কতকাল বিচার পরিচালনা করছেন?” “এই আদালতের ছাদে কতগুলো মোটা মোটা কাঠ আছে?” “আমি তো একেবারে লা জবাব হয়ে রইলাম, বললাম, তোমার বক্তব্যই যথার্থ...” অতঃপর আমি তার সাক্ষ্য গ্রহণ করে ফয়সালা করে দিলাম..... ৩ ০১ ০০ সক ইয়াস ইবনে মু'আবিয়া রঃ) যখন ৭৬ বছর বয়সে উপনীত হলেন, তখন একদিন স্বপ্নে দেখলেন, তিনি এবং তাঁর পিতা উভয়েই দুটি ঘোড়ায় চড়ে যাচ্ছেন। দুজনেই ঘোড়া দৌড়াচ্ছেন, কিন্তু কেউ কাউকে পিছে ফেলতে পারছেন না, তিনিও পিতার আগে যেতে পারলেন না, আর পিতাও তার আগে যেতে পারলেন না। স্বপ্র ভেঙ্গে গেলো, তাঁর মনে পড়লো__তার পিতার ইন্তেকাল হয়েছিলো ৭৬ বছর বয়সে।

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।