আলোর মিছিল-১ ৯৩ এতীমদের কোন অভিভাবকও নেই। আমি মনে মনে ভেবেছি_-আপনার কাছে এগুলো আমানত রাখবো এবং এ এতীমদের জন্য আপনাকেই অভিভাবক বানাবো, আপনার বাড়িটি কি নিরাপদ এবং এর জন্যকি আপনি সময় দিতে পারবেন ?” £ তিনি বললেন__জ্বি হা মহামান্য আদালত ! আমি খেদমতের জন্য তৈরী। ইয়াস রেঃ) বললেন-_ £ “তাহলে আপনি মালগুলো রাখার জায়গা ঠিক করে আগামী পরশু আমার সঙ্গে সাক্ষাৎ করবেন__ পরের দিন অভিযোগকারী লোকটি আসলে ইয়াস রেঃ) তাকে বললেন__ £ “তুমি লোকটির কাছে আবার গিয়ে তোমার আমানত ফেরৎ চাও, এবার যদি সে অস্বীকার করে তবে তাকে বলবে__“আমি কাজী সাহেবের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করবো ।” কথামত লোকটি গিয়ে আমানত ফেরৎ চাইলো, এবারও সে অস্বীকার করলে আমানতকারী বললো-_ £ “তাহলে কাজী সাহেবের কাছে তোমার বিরুদ্ধে বিচার চাইবো।” দেখা গেলো আমানতদার লোকটি এতে ভীষণ ভড়কে গেলো এবং তাড়াতাড়ি তার অর্থ ফেরৎ দিয়ে হাতে পায়ে ধরে তাকে বলতে লাগলো- কাজীর কাছে কিছুতেই যেন বিষয়টি না জানানো হয়। নিজের মাল ফেরৎ পেয়ে আমানতকারী (অভিযোগকারী) লোকটি কাজীকে 'জাযা কাল্লাহ” জানালো। পরদিন অভিযুক্ত আমানতদার লোকটি যথাসময়ে কাজীর দরবারে একদল কুলী নিয়ে হাজির। ইয়াস (রঃ) তাকে তিরম্কার করলেন, ধমক দিয়ে বললেন-__ £ “আল্লাহর দুশমন ! তুই কতবড় নিকৃষ্ট লোক যে, আল্লাহর দ্বীনকে দুনিয়া শিকারের জাল বানিয়েছিস..... দূর হ এখান থেকে...” স র্ক সং
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।