আলোর মিছিল-১ ৯১ £ “আরে আল্লাহর দুশমন ! তুমি যদি টাকা না নিয়ে থাক, তাহলে সেই জায়গাটি চিনলে কেমন করে?” লোকটি ভ্যাবাচেকা খেয়ে শেষ পর্যন্ত টাকা নেওয়ার কথা স্বীকার করলো। এরপর বাদী ফিরে আসলে তার টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়ে তাদেরকে বিদায় দিলেন। সং সস বিচারের ক্ষেত্রে তার প্রকৃত আসামী খুজে বের করার অসাধারণ ক্ষমতা ও নিখুত কৌশলের আরেকটি প্রমাণ হলো নিম্নোক্ত ঘটনা__ বিরোধ ছিলো দুটি রুমাল নিয়ে। বড় রুমাল যা মাথার উপর থেকে কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া হয়। রুমাল দুটির একটি ছিলো সবুজ রঙের নতুন ও দামী, অন্যটি ছিলো লাল রঙের পুরাতন। বাদীর দাবী হলো_ “আমি আমার কাপড়-চোপড় ও সবুজ রুমালটি রেখে গোসলের জন্য একটি হাউযে নেমেছি। এমনি সময় আমার বিবাদী সেখানে এসে তার পুরাতন লাল রুমালটি আমার কাপড়ের পাশে রেখে গোসল করতে নামলো। সে আমার আগেই উঠে পড়লো এবং আমার নতুন সবুজ রুমালটি নিয়ে রওন। দিলো। আমি সঙ্গে সঙ্গেই তার পিছু নিলাম এবং আমার নতুন সবুজ রুমালের কথা বললাম কিন্তু সে দাবী করে বসলো-_সবুজ রুমালটিই নাকি তার।” ইয়াস রেঃ) বিবাদীকে জিজ্ঞাসা করলেন-__ “তোমার বক্তব্য কী?” “ওটা আমার রুমাল এবং আমারটাই আমার কাছে আছে।” “তোমার কোন প্রমাণ আছে?”-_তিনি বাদীকে জিজ্ঞাসা করলেন। “জ্বি না, আমার কোন প্রমাণ নেই।” বাদীর জবাব। কাজী তার কর্মচারীকে একটি চিরুনী আনার নির্দেশ দিলেন। ৩১ ০১১ ১১ ০০৩
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।