৯০ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন ইয়াস (রঃ) বিবাদীকে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করলেন_ কিন্তু লোকটি সোজা ভাষায় অস্বীকার করে বললো-_ £ “বাদীর কাছে কোন সাক্ষ্য প্রমাণ থাকলে পেশ করুক, নতুবা তার ইয়াস (রঃ)এর আশঙ্কা হলো--লোকটি হয়ত কসমের মাধ্যমে আমানতের টাকাগুলো খেয়ানত (আত্মসাৎ) করে বসবে, তাই তিনি বাদীকে গোপনে জিজ্ঞাসা করলেন__ £ “তোমরা কোথায় এবং কিভাবে লেনদেন করেছিলে ?” সে বললো-__-“অমুক জায়গায়..... যেখানে একটি বড় গাছ আছে, যার ছায়ায় বসে আমরা দুজনে খানা খেয়েছিলাম... সেখান থেকে উঠার পূর্ব মুহূর্তে আমি তাকে টাকাগুলো আমানত দিয়েছিলাম ।” ইয়াস তাকে বললেন-__ “তুমি দ্রুত সেই গাছটির নিকট চলে যাও, সেখানে গেলে হয়ত তোমার মনে পড়বে__তুমি আসলে টাকাগুলো কি করেছ, কিংবা কোথায় রেখেছো ?” এরপর ফিরে এসে আমার সাথে সাক্ষাৎ করবে। লোকটি চলে গেলো, এবার তিনি বিবাদীকে বললেন-_ “লোকটি ফিরে না আসা পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না, এখানেই বসে থাকো ।” লোকটি বসে রইলো..... অতঃপর তিনি অন্যদের (বিচারপ্রার্ীরি) প্রতি মনোযোগ দিলেন। তাদের বিভিন্ন সমাধান দিতে থাকলেন, তবে মাঝে মাঝে চোরাচাহনী দিয়ে লোকটিকে তিনি পর্যবেক্ষণ করতে লাগলেন... যেই দেখলেন লোকটির চেহারায় কিছুটা নিশ্চিন্ত ভাব ফুটে উঠেছে, আকম্মিক তাকে প্রশ্ন করে বসলেন__ £ “আচ্ছা, সেই গাছটির নিকট কি লোকটি পৌছে গেছে যেখানে তোমাকে টাকা দিয়েছিলো ?” £ “না-না, সেটা তো অনেক দূর...” লোকটির দ্রুত উত্তর। তখন ইয়াস রেঃ) বললেন-__
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।