পূর্বাভাষ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন “আলোর মিছিল-১, সাতজন তাবেঈ-র রূপান্তরিত বাংলা জীবন কথা। মূল গ্রন্থকার বিখ্যাত আরব সাহিত্যিক, গবেষক, লেখক মরহুম ডক্টর আবদুর রহমান রাফাত পাশা । মূল গ্রন্থের নাম “ছুওয়ারুম্ মিন হায়াতিত্ তাবেঈন। লেখক তার কালজয়ী এই গ্রন্থে শুধু কেবল নিরেট সত্য ও নির্ভরযোগ্য বর্ণনাগুলোকেই স্থান দিয়েছেন। সুতরাং আরব বিশ্বে ব্যাপকহারে সমাদূত ও বহুল পঠিত এই রচনা সম্পর্কে নির্দিধায় বলা যায় যে, এটি সব ধরনের বাহুল্য, ভুল ও দুর্বল তথ্য মুক্ত একটি অমর ও অনবদ্য গ্রন্থ। এতদসত্তবেও উচ্চ সাহিত্যমানসম্পন্ন এ গ্রন্থের হৃদয় জুড়ানো ভাষা ও আবেগ জাগানো এক অনন্য রচনাশৈলী পাঠককে আলোড়িত করে তীব্রভাবে । পাঠক কখনো হন মুগ্ব, কখনো আবার ভীষণ বেদনাহত। কখনো তার হৃদয় কূলে আছড়ে পড়ে অনুশোচনার ঢেউ। কখনো ভেসে যায় তার দু'চোখের কুল। লেখকের অপূর্ব বর্ণনাভংগি পাঠককে বইয়ের পাতা থেকে একটানে তুলে নিয়ে যায় সেই সুদূর অতীতে, সোনালী যুগের এক সোনালী সকালের পবিত্র আসরে। এভাবেই এ গ্রন্থের জীবনীগুলো পাঠক শুধু পাঠই করেন না বরং সেই সব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রত্যক্ষ করতে থাকেন স্বচক্ষে। এই গ্রন্থের সবগুলো খণ্ডে যেসব মহামনীষীর জীবন কথা আলাইহি,। অর্থাৎ আল্লাহর রহমত বর্ষিত হোক তার রূহের উপর। মূলতঃ এ পৃথিবীর যাবতীয় কল্যাণকর ও উত্তম আদর্শের যিনি মূর্ত প্রতীক, যিনি সততা, সাধুতা, সমগ্র সৃষ্টির কল্যাণকামিতাসহ যাবতীয় উত্তম গুণ-বৈশিষ্ট্যের প্রতিষ্ঠাতা, যিনি মনুষ্যত্বের নির্মাতা, তিনি হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.