Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন সে সময় সাহাবী ছিলেন প্রায় শতবর্ষের অতি বৃদ্ধ একজন মানুষ । আসমানে সবাই চাঁদ খুজতে লাগলো কিন্তু কারো চোখেই কিছু ধরা পড়লো না অথচ সাহাবী আনাস ইবনে মালিক স্থির দৃষ্টিতে আসমানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন__ £ “চীদ....চীদ..... এ যে দেখা যায়..... এ যে.....” এভাবে তিনি ইশারায় অনেককে দেখাতে চাইলেন কিন্তু কেউই কিছু দেখতে পেলো না। তখন ইয়াস তার দিকে গভীরভাবে তাকিয়ে দেখলেন, তিনি বুঝতে চেষ্টা করলেন_ আসলে ঘটনাটি কী? অতঃপর তিনি আদবের সঙ্গে সাহাবীর অনুমতি নিয়ে তাঁর ভ্রুতে হাতের মৃদু স্পর্শ বুলিয়ে দিলেন। সাহাবীর চোখের সামনে ঝুলে থাকা লম্বা কেশটি সোজা করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন_ £ “এখনও কি চাঁদ দেখতে পাচ্ছেন হে রাসূলুল্লাহর সাহাবী?” লাগলেন__ £ “কই... আর তো দেখছি না, আর তো.....” ইয়াসের রেঃ) প্রতিভা ও তীক্ষ মেধার খ্যাতি যখন সর্বত্র ছড়িয়ে পড়লো তখন চতুর্দিক থেকে মানুষ দলে দলে নানান প্রশ্ন নিয়ে তাঁর কাছে ভিড় জমাতে লাগলো... অনেকেই আসলো জানতে, কেউ তীকে ঠকাতে এবং কেউ ঠেকাতে, আবার কেউ আসলো আজে বাজে তর্ক করতে..... একবার এক পণ্ডিত এলেন, মজলিসে এসে সোজাসুজি প্রশ্ন করলেন-__ £ “মদ সম্পর্কে তোমার বক্তব্য কী£” তেখন খেজুর ভেজানো পানি আগুনে জ্বাল করে মদ তৈরি হতো) £ “হারাম”-_ইয়াস (রঃ) উত্তর দিলেন। £ “কিন্ত হারাম হওয়ার রহস্যটা কী?” খেজুর, পানি এবৎ আগুনের উত্তাপ-_ এগুলো সবই তো হালাল, নয় কি?!

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।