আলোর মিছিল-১ ৮৭ ইলম অর্জনে ইয়াস মুযানী ছিলেন এত গভীর অনুরাগী যে, এর জন্য তরুণ বয়সেই সব কিছু ত্যাগ করে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জনে সক্ষম হয়েছিলেন। তারুণ্য সত্ত্বেও শুধুমাত্র অসামান্য জ্ঞানের কারণেই তার সামনে প্রবীণ ব্যক্তিরাও নত হয়ে থাকতেন, তাঁর বক্তব্যে অকৃঠঠ সমর্থন দিতেন, এমনকি অনেকে তার শিষ্যত্ব পর্যন্ত বরণ করে নিতেন। একবার আবদুল মালিক ইবনে মারওয়ান খেলাফত লাভের পূর্বে বসরা নগরীতে গিয়ে দেখলেন, সেখানের এক অল্প বয়েসী তরুণ চার বৃদ্ধ আলেমের নেতৃত্ব দিচ্ছে, যার গৌফের রেখা তখনও স্পষ্ট হয়ে উঠেনি। আবদুল মালিক ইবনে মারওয়ান এই দৃশ্য দেখে বললেন-__ £ “আফসোস এই সব দীতিপড়া বুড়োর জন্য...” এই নাবালক ছাড়া কি তাদের নেতৃত্ব দেবার আর কেউ ছিলো নাঃ এরপর তিনি ইয়াসের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন__ £ “এই বাচ্চা! তোমার বয়স কত?” ইয়াস জবাব দিলেন__ জনাব! এখন আমার বয়স উসামা ইবনে যায়েদের১ সেই বয়সের সমান যখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়েছিলেন। অথচ সেই সেনাদলের মধ্যে ছিলেন আবু বকর (রাঃ) ও উমরের (রাঃ) মত গুবীণ সাহাবী। একথা শুনে আবদূল মালিক ইবনে মারওয়ান বলে উঠলেন-_সাববাশ বেটা নওজোয়ান, সাব্বাশ ! তুমি আরো এগিয়ে যাও, আল্লাহ তোমার উন্নতি দিন। সুর্য সং রমযানের চীদ দেখার জন্য একবার লোকজন রাস্তায় ভিড় জমালো, যাদের শীর্ষে ছিলেন প্রবীণ সাহাবী আনাস ইবনে মালিক রোঃ).... ৯ উসামা ইবনে যায়েদের বয়স তখন কুড়ির নিচে।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।