৮৬ তাবেঈদের ঈমানদীণু জীবন একটি পাওনা দাবী নিয়ে এক বৃদ্ধের সঙ্গে তার কথা কাটাকাটি হলো, বৃদ্ধ তার যুক্তি প্রমাণে খুশি হতে পারছেন না দেখে তিনি আদালতে যাওয়ার জন্য বৃদ্ধকে আহবান জানালেন। উভয়ে কাজীর সম্মুখে উপস্থিত হলে ইয়াস তার যুক্তি প্রমাণ পেশ করার উদ্দেশ্যে উচু আওয়াজে কথা বলতে লাগলেন... এতে কাজী ক্ুুদ্ধ হয়ে বললেন__ “আস্তে কথা বলো হে বালক!” প্রতিপক্ষ বয়স ও মর্যাদায় তোমার চেয়ে বড়! ইয়াস £ “কিন্তু আইন যে তার চেয়েও বড়!” এবার কাজী আরো ক্রুদ্ধ হয়ে বললেন__ £ “চুপ কর....” (যেন তিনি বলতে চান, তোমার মত পুচকের মুখে আইনের কথা মানায় না) ইয়াস £ “আমি যদি চুপ করে থাকি তাহলে আদালতে আমার বক্তব্য তুলে ধরবে কে?” কাজী এবার ক্রোধে ফেটে পড়লেন এবং রাগতঃ স্বরে বললেন__ £ “সেই যে আদালতে প্রবেশের পর থেকে তুমি শুধু আজে বাজে বকে চলেছো, ব্যাপারটা কী হা?” (এই পর্যায়ে ইয়াস বুঝতে পারলেন যে, কাজী সাহেবের ক্রোধের আগুনে পানি ঢালতে না পারলে তিনি আমার আর কোন কথাই শুনবেন না। সুতরাং তিনি তাৎক্ষণিক বুদ্ধি এটে বললেন-_) “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু....লা-শারীকা লাহু....” এটাও কি আমার আজে বাজে কথা? এতে কাজী সাহেব একেবারেই ঠাণ্ডা হয়ে গেলেন এবং বলতে লাগলেন £ “হক কথা....কাবার প্রভুর কসম একেবারেই হক কথা.....”
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।