Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Michil 1(Almodina com)
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

আলোর মিছিল-১ ৮৫ বর্ণিত আছে যে, পাঠশালায় তিনি এক ইহুদীর কাছে অংক শিখতে যেতেন। একদিন সেখানে শিক্ষকের কাছে কয়েকজন ইহুদী বন্ধু এসে ধর্মীয় বিষয়ে কথা বলতে লাগলো। বালক ইয়াস চুপচাপ বসে কান পেতে শুনতে লাগলেন তাদের সেই আলোচনা । এক পর্যায়ে শিক্ষক তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলেন... “তোমাদের কি একথা শুনে বিস্ময়বোধ হয় না যে, মুসলমানরা জান্নাতে খাওয়া-দাওয়া করবে, অথচ তাদের পেশাব পায়খানা হবে না!!” বালক ইয়াস তার দিকে ফিরে বললেন_ “হে মহামান্য শিক্ষক! আপনাদের আলোচনার মাঝে আমাকে কি একটু বলার অনুমতি দেবেন?” শিক্ষক ঃ “বলো, কি বলতে চাও ?” ইয়াস £ “পৃথিবীতে আমাদের খাদ্যের সবটুকুই কি মল, মূত্র হয়ে (বের হয়ে) যায়?” শিক্ষক £ “না, তা অবশ্য হয় না।” ইয়াস £ “তাহলে যেটুকু শরীর থেকে বের হয় না, সেগুলো কোথায় যায়?” শিক্ষক £ “দেহের খোরাক হিসাবে (রক্ত, মাংস গঠনের) কাজে লেগে যায়।” ইয়াস £ “পৃথিবীতেই যদি খাদ্যের কিছু অংশ দেহের খোরাক হতে পারে তাহলে জান্নাতে খাদ্যের সবটুকুই সে রকম হলে বিস্মিত হওয়ার কি আছে?” একথা শুনে ইহুদী লা জওয়াব হয়ে গেলো। সং সং সং বালক ইয়াসের বয়স এক এক করে বাড়তে লাগলো আর একই সঙ্গে বেড়ে চললো তার অনন্যসাধারণ মেধা ও প্রতিভার খ্যাতি। বালক বয়সে একবার তিনি গেলেন দামেস্ক নগরীতে, সেখানে

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।